স্টিভ স্মিথের ব্যাটিং-এ উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর, কী বললেন মাস্টার ব্লাস্টার

স্টিভ স্মিথের ২১১ রানের সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের চতুর্থ টেস্টে চালকের আসনে চলে এসেছে অস্ট্রেলিয়া।

স্টিভ স্মিথের ২১১ রানের সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের চতুর্থ টেস্টে চালকের আসনে চলে এসেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে এক বছরেরও বেশি সময় ক্রিকেটের বাইরে থাকার পরেও, ফিরে এসে টেস্টে ব্যাটিংয়ের ক্রম তালিকার এক নম্বর স্থান উঠে এসেছেন প্রাক্তন অজি অধিনায়ক। স্টিভ স্মিথের এই কামব্য়াককে কুর্নিশ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

স্মিথের কীর্তি

স্মিথের কীর্তি

স্টিভ স্মিথের দুর্দান্ত ২১১ রানের প্রশংসায় ক্রিকেট মহল। টেস্টের প্রথম ইনিংসে রানের গড়ে মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানের পরেই স্থান স্টিভ স্মিথের। টেস্ট কেরিয়ারের ব্যাটিং গড়েও ডনের পেরই রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক। সে নিরিখে তাঁর থেকে অনেকটাই পিছনে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও।

স্মিথের প্রশংসায় সচিন

বল বিকৃতি কাণ্ডে এক বছরেরও বেশি ক্রিকেটের বাইরে থাকার পর স্টিভ স্মিথের কামব্যাককে কুর্নিশ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। টুইটারে লিখেছেন, জটিল ব্যাটিং পদ্ধতি অথচ সংগঠিত মানসিকতা স্মিথকে অন্যদের থেকে আলাদা করেছে।

শেন ওয়ার্নের প্রশংসা

শেন ওয়ার্নের প্রশংসা

চলতি অ্যাসেজ সিরিজে এখনও পর্যন্ত ৫৮৯ রান করা স্টিভ স্মিথই এই মুহূর্তে টেস্টে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে মনে করেন স্পিন লেজেন্ড শেন ওয়ার্ন। তবে ক্রিকেটের অন্য ফর্ম্যাটগুলিতে ভারত অধিনায়ক বিরাট কোহলির ধারেকাছে কেউ নেই বলেও মনে করেন ওয়ার্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+