রশিদে মুগ্ধ ‘ক্রিকেট ঈশ্বর”, দরাজ সার্টিফিকেট আফগান ওয়ান্ডার কিডকে
২০১৮ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার দিনই হয়তো নিজের ক্রিকেট কেরিয়ারের অন্যতম সেরা পুরস্কারটি পেয়ে গেলেন রশিদ খান।
২০১৮ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার দিনই হয়তো নিজের ক্রিকেট কেরিয়ারের অন্যতম সেরা পুরস্কারটি পেয়ে গেলেন রশিদ খান। দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রশিদের ম্যাচ উইনিং পারফরম্যান্সের জন্য তাঁকে দরাজ সার্টিফিকেট দিলেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর।

রশিদের ম্যাচ উইনিং পারফরম্যান্স দেখে সচিন নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, 'সব সময়েই মনে হয়েছে যে রশিদ খান এক জন ভাল স্পিনার। কিন্তু এখন কোনও সংঙ্কোচ বোধ না করেই বলতে পারি টি২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা স্পিনার ও। মনে করিয়ে দিতে চাই ওর ব্যাটিং দক্ষতাও আছে। দারুণ প্লেয়ার।'
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Always felt <a href="https://twitter.com/rashidkhan_19?ref_src=twsrc%5Etfw">@rashidkhan_19</a> was a good spinner but now I wouldn’t hesitate in saying he is the best spinner in the world in this format. Mind you, he’s got some batting skills as well. Great guy.</p>— Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1000053997447843840?ref_src=twsrc%5Etfw">May 25, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কলকাতা নাইট রাইডার্সকে ইডেন গার্ডেন্সকে গিয়ে হারানো যে কোনও দলের ক্ষেত্রেই বেশ কঠিন কাজ। কিছু দল করে দেখালেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থতার স্বাদ চাখতে হয়েছে অ্যাওয়ে টিমকে। তবে সানরাইজার্স হায়দরাবাদ যে এই অসাধ্য সাধন করেছে, তার মূল কাণ্ডারীই ছিল রশিদ খান।
কেকেআর এর ঘরের মাঠে ব্যাট হাতে ১০ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন রশিদ। পাশাপাশি বল হাতে প্রত্যাশিত ভাবেই দেখান নিজের ভেল্কি। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। এই ম্যাচে রশিদের শিকারের তালিকায় রয়েছেন ক্রিস লিন, আন্দ্রে রাসেল এবং রবিন উথাপ্পা। একটি গুরুত্বপূর্ণ রান এসআরএইচ করে তাঁর দৌলতেই।১৬ বলে ২২ রানে ব্যাট করা নীতিশ রানা ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই দুরন্ত থ্রোয়ে তাঁকে রান আউট করে প্যাভিলিয়নে পাঠান রশিদ।
পাশাপাশি কেকেআর এর ইনিংসের শেষ ওভারে চাপের মুখে শিভম মাভি এবং শুভমন গিলের পর পর দু'টি ক্যাচ ধরে সানরাইজার্স হায়দরাবাদের জন্য জয়ের রাস্তা প্রসস্থ করেন রশিদ।












Click it and Unblock the Notifications