বিশ্বকাপ হারের পর কেন উইলিয়ামসনকে কী বললেন সচিন তেন্ডুলকর

বিশ্বকাপ হারের পর কেন উইলিয়ামসনকে কী বললেন সচিন তেন্ডুলকর

বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের সুপার ওভারের হারকে হার বলে ধরছে না ক্রিকেট বিশ্ব। অনেকে আবার কিউই-দের এই হারের জন্য আম্পায়ারদের গাফিলতি ও আইসিসি-র নিয়মকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

বিশ্বকাপ হারের পর কেন উইলিয়ামসনকে কী বললেন সচিন তেন্ডুলকর

অন্যদিকে ঠিক তখনই লর্ডসের ওই ঐতিহাসিক ফাইনাল হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশেষ বার্তা দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। জানালেন, ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন ব্ল্য়াক ক্যাপদের অধিনায়ক। বিশ্বকাপে কেন উইলিয়ামসনের পারফরম্যান্স সব মহলে প্রশংসিত হয়েছে বলেও জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

রবিবার বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার পর পুরস্কার বিতরণীর মঞ্চে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে কিছু একটা বলেন সচিন তেন্ডুলকর। সে ব্যাপারে প্রশ্ন করা হলে মাস্টার ব্লাস্টার বলেন, চাপের মুহূ্র্তে শান্ত থেকে দলের জন্য রান করতে পারাটাই কিউই অধিনায়কের সবচেয়ে বড় গুণ। কোনও অবস্থাতেই উইলিয়ামসন ধৈর্য হারান না বলেও জানিয়েছেন সচিন।

২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ৫৭৮ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে এত রান করার রেকর্ড অন্য কারোর নেই। সেই উইলিয়ামসনের অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার। সচিনের কথায়, যে কোনও ম্যাচ আলাদা দৃষ্টি দিয়ে দেখেন কেন। কিউই অধিনায়কের ফিল্ড প্লেসিং, বোলিং পরিবর্তনও অসাধারণ বলে জানিয়েছেন লিটিল মাস্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+