রঙ্গনা হেরাথের প্রশংসায় সচিন, লিখলেন টুইট বার্তাও
শ্রীলঙ্কার ক্রিকেট এখন একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু রঙ্গনা হেরাথের দারুণ পারফরম্যান্স ফের একবার স্বপ্ন দেখাচ্ছে।
রঙ্গনা হেরাথ , শ্রীলঙ্কান ক্রিকেটের দীর্ঘদিনের সৈনিক, কিন্তু তাঁকে নিয়ে খুব বেশি আলোচনা. নিউজপ্রিন্ট খুব বেশি খরচ হয়নি। তবে সম্প্রতি ৪০০ -র ক্লাবে ঢোকায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
রঙ্গনা হেরাথকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন ক্রিকেট ভগবানও। সচিন তেন্ডুলকর রঙ্গনা হেরাথের সাম্প্রতিক অ্যাচিভমেন্ট নিয়ে টুইটে কমেন্ট করেছেন। নিজের টুইটে সচিন লিখেছেন, 'মারাত্মক অ্যাচিভমেন্ট, ৪০০ উইকেট একজন নীরব যোদ্ধার থেকে। শুভেচ্ছা , দারুণ পারফরম্যান্স।'
Tremendous achievement to get to 400 test wickets by one of the silent warriors of @OfficialSLC! Congratulations and we'll done, @HerathRSL! pic.twitter.com/zcbkucMLsd
— sachin tendulkar (@sachin_rt) October 3, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>রঙ্গনা হেরাথ বিশ্বের ক্রিকেট ইতিহাসে চতুর্থ স্পিনার হিসেবে এই ৪০০ ক্লাবে ঢুকে পড়লেন। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট রঙ্গনা হেরাথ এই পারফরম্যান্স অ্যাচিভ করেছেন। স্পিনার হিসেবে চতুর্থ হলেও সবরকমের বোলারদের মধ্যে ১৪তম ৪০০ উইকেটের মালিক। হেরাথের আগে ৪০০ ক্লাবের স্পিনাররা হলেন মুথাইয়া মুরলীধরণ, শ্যেন ওয়ার্ন, অনিল কুম্বলে ও হরভজন সিং।
শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চাঁদিমলও জানিয়েছেন, ' ও একজন ধূর্ত শিয়াল, পাশাপাশি ও একজন টিম ম্যান, ও দলের একজন সম্পদ। '
Click it and Unblock the Notifications