Sachin Tendulkar: জাহিরের মতো অবিকল বোলিং, নতুন প্রতিভার সন্ধান দিলেন সচিন, দেখুন ভাইরাল ভিডিও
তিনি ক্রিকেট ঈশ্বর, প্রতিভা চিনতে সচিন তেন্ডুলকরের ভুল হয় না। নতুন প্রতিভার সন্ধান পেলেই তাঁদের প্রকাশ্যে আনেন মাস্টার ব্লাস্টার। শুক্রবার একজন খুদে মহিলা বোলারের বোলিংয়ের ভিডিও প্রকাশ্যে আনলেন সচিন তেন্ডলকর। ফলে অনামী গ্রামে বালিকা নেট দুনিয়ায় ভাইরল হয়ে গিয়েছেন কিছু সময়ের মধ্যেই।
শুক্রবার সচিন তেন্ডুলকর, একটি গ্রামের মেয়ের বোলিংয়ের ভিডিও শেয়ার করেছেন। বালিকাটির নাম সুশীলা মীনা। তাঁর বোলিং স্টাইল অবিকল প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানে মতোই। সুশীলা নিজের বোলিংয়ের মধ্য দিয়ে মুগ্ধ করেছেন সচিনকেও। যে ভঙ্গিমায় খুদে মেয়েটি বোলিং করছেন তার ভূয়সী প্রশংসাও করেন সচিন।

ভিডিওতে সচিন লিখেছেন, সূক্ষ, কার্যকরী এবং দেখেও খুব ভালো লাগছে। সুশীলা মীনার বোলিংয়ের মধ্যে জাহির খানের ছায়া আছে। জাহির খান তুমি কি দেখছ! সচিন একদিকে যেমন ভারতের অনেক ক্রিকেটারের অনুপ্রেরণ তেমনই তিনি নিজেও প্রকাশ্যে আনেন অনেক অপ্রকাশিত প্রতিভা। মেয়েটির নাম জানা গেলেও তিনি কোন রাজ্যের বাসিন্দা সেটা জানা যায় নি।
Smooth, effortless, and lovely to watch! Sushila Meena’s bowling action has shades of you, @ImZaheer.
— Sachin Tendulkar (@sachin_rt) December 20, 2024
Do you see it too? pic.twitter.com/yzfhntwXux
কয়েক মাস আগে জসপ্রীত বুমরাহের বোলিং অ্যাকশন নকল করে বোলিং করে চমক দিয়েছিলেন এক কিশোরী। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যদিও বুমরাহ পরামর্শ দিয়েছিলেন কাউকে নকল না করে বোলিং করতে। সুশীলা জাহিরের থেকে কোনও বার্তা পান কিনা সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications