করোনা আবহে হঠাৎ কেন মায়ের কোলে মাথা রাখার মুহূর্ত পোস্ট করে নস্ট্যালজিক সচিন

করোনা আবহে হঠাৎ কেন মায়ের কোলে মাথা রাখার মুহূর্ত পোস্ট করে নস্ট্যালজিক সচিন

করোনা আবহে কাঁপছে ভারত। আক্রান্তের সংখ্যা আজ ১ লক্ষ ৯৮ হাজার পার করে গিয়েছে। উদ্বেগে গোটা দেশ। এর মধ্যেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আনলক ওয়ান শুরু হয়েছে।

আনলক ওয়ান

আনলক ওয়ান

লকডাউন ৫.০ অর্থাৎ আনলক ওয়ানে স্বাস্থ্য বিধি মেনে একাধিক ক্ষেত্রে লকডাউন শিথিল করে জনজীবনকে স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে। এর মাঝেই মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকার মুহূর্তে ছবি পোস্ট করে নস্ট্যালজিক সচিন তেন্ডুলকর।

মায়ের কোলে মাথা রাখার ছবি পোস্ট

মায়ের কোলে মাথা রাখার ছবি পোস্ট

করোনা নিয়ে সবাই যখন চিন্তিত তখন, সচিন পরিবারের বয়স্ক মানুষদের জন্যে একটু বেশি যত্ন নিতে অনুরোধ করেছেন। সোশ্যাল মিডিয়ায় বাবার পাশে শুয়ে থাকা অবস্থায় মায়ের কোলে মাথা রাখার একটি ছবি পোস্ট করেছেন সচিন। সেই পোস্টের পর সচিন লিখেছেন বাবা-মায়ের ভালোবাসার কোনও তুলনা হয় না। আমি আজ যা কিছু হতে পেরেছি সবটাই বাবা-মায়ের জন্যে।

সচিনের অনুরোধ

সচিনের অনুরোধ

সোশ্যাল মিডিয়ায় ঐ পোস্টের সঙ্গে সচিন লেখেন, 'করোনা নিয়ে চিন্তা বাড়ছে। এই সময় পরিবারে বাবা-মায়ের পাশে দাঁড়ান। এটা আমাদের কাছে এখন চ্যালেঞ্জিং সময়। বাবা-মায়েদের এখন আমাদের অনেক বেশি করে দরকার।'

করোনায় সচিনের সাহায্য

করোনায় সচিনের সাহায্য

করোনা যুদ্ধে ক্রিকেটঈশ্বর সচিন এখনও পর্যন্ত একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্য ও কেন্দ্রে ত্রাণ তহবিল মিলিয়ে ৫০ লাখ টাকা দিয়েছেন সচিন। এছাড়া মুম্বইয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আর্থিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের রেশন দিয়ে সাহায্যও করেন সচিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+