ভারতের হয়ে খেলার আগে পাকিস্তানের হয়ে মাঠে নামেন শচীন তেন্ডুলকর!
জানেন কি, ভারতের হয়ে ১৯৮৯ সালে টেস্ট ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক হওয়ার ২ বছর আগে পাকিস্তান দলের হয়ে মাঠে নেমেছিলেন শচীন!
১৯৮৯ সালের ১৫ নভেম্বর। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের হয়ে প্রথমবার খেলতে নামেন শচীন তেন্ডুলকর। সেটা ছিল সেই সিরিজের প্রথম টেস্ট। ১৬ বছরের এক কিশোরকে দেখে সেদিন তাজ্জব বনে গিয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। বাকিটা ইতিহাস।
বাদ পড়ার ভয়ে একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলেন শচীন?
জেনে নিন কেন পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান?
তারপরের ২৪ বছর ধরে ভারতীয় ক্রিকেটকে নিজের কাঁধে টেনে নিয়ে গিয়েছেন মুম্বইয়ের বাসিন্দা ক্রিকেট ঈশ্বর। শুধু ভারতীয় ক্রিকেট কেন, সারা বিশ্ব ক্রিকেটকে নিজের ব্যাটিং ও ব্যক্তিত্ব দিয়ে মোহিত করেছেন শচীন।

তবে জানেন কি, ভারতের হয়ে ১৯৮৯ সালে টেস্ট ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক হওয়ার ২ বছর আগে পাকিস্তান দলের হয়ে মাঠে নেমেছিলেন শচীন!
সৌরভের অবিস্মরণীয় রেকর্ড লিস্ট
বিতর্কিত গ্রেগ জমানা ও সৌরভের ক্রিকেট জীবন নিয়ে নয়া বইপ্রকাশ
আজ্ঞে হ্যাঁ। বাস্তবেও এমনটাই হয়েছিল। ভারতের হয়ে খেলার আগে পাকিস্তানের হয়ে খেলতে নেমেছিলেন শচীন। যদিও ঘটনাটিকে মনে করিয়েছেন শচীন নিজেই। নিজের আত্মজীবনী 'Playing It My Way' তে তিনি জানিয়েছেন সেই দিনের কথা।
পাকিস্তান দল খেলতে এসেছিল ভারতে। সেটা ১৯৮৭ সাল। তখন শচীনের বয়স মাত্র ১৪ বছর। মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল পাকিস্তান দল। সেই ম্যাচেই পাকিস্তানের হয়ে ফিল্ডিং করতে নেমেছিলেন শচীন।
নিজের আত্মজীবনীতে শচীন জানিয়েছেন, আমি জানি না ইমরান খানের এইকথা মনে রয়েছে কিনা। তবে আমি পাকিস্তানের হয়ে ফিল্ডিং করেছি। জাভেদ মিয়াঁদাদ ও আব্দুল কাদির মধ্যাহ্নভোজনের বিরতির পরপর মাঠ ছেড়ে বেরিয়ে গেলে অতিরিক্ত ফিল্ডার হিসাবে আমি পাকিস্তানের হয়ে সেদিন ফিল্ডিং করেছি।
সেদিন পাকিস্তানের হয়ে এই দুই ক্রিকেটার মাঠ থেকে বেরিয়ে গেলে স্থানীয় দুই ক্রিকেটারকে ফিল্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়। তাদেরই একজন ছিলেন শচীন। তিনি আরও জানিয়েছেন, কীভাবে একটুর জন্য কপিল দেবের ক্যাচ হাতছাড়া হয়েছিল তাঁর।
শচীনের কথায়, সেদিন আমাকে ইমরান খান লং অনে ফিল্ডিং করতে পাঠায়। সেই ম্যাচে কপিলের ক্যাচ ওঠায় অনেকটা ছুটে গিয়েও আমি তা ধরতে পারিনি। আমাকে মিড অনে দাঁড় করালে সহজেই ক্যাচটা নিতে পারতাম আমি। তবে দূরে ফিল্ডিং করায় ক্যাচ ধরা সম্ভব হয়নি।












Click it and Unblock the Notifications