Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাস্তায় নেমে গলি ক্রিকেটে মাতলেন 'ক্রিকেট ঈশ্বর', দেখুন ভিডিও

মুম্বইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মাতলেন মাস্টার ব্লাস্টার।

সারা দেশ আইপিএল জ্বরে কাবু। তার মধ্যেই সচিন তেন্ডুলকরের অন্যরকম এক ভিডিও ভাইরাল হয়ে গেল। বেশ কিছুদিন আগে ক্রিকেট ঈশ্বরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে পথচলতি বাইক আরোহীকে হেলমেট পরে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। এবার মুম্বইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মাতলেন মাস্টার ব্লাস্টার।

রাস্তায় নেমে গলি ক্রিকেটে মাতলেন ক্রিকেট ঈশ্বর, দেখুন ভিডিও

সচিনের এক সময়ের অভিন্ন হৃদয় বন্ধু বিনোদ কাম্বলি একটি ভিডিও টুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে রাতের মুম্বইয়ের বান্দ্রার রাস্তায় গলি ক্রিকেট খেলছেন সচিন। সেই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে।

গলিতে ক্রিকেট খেলছিলেন একদল কিশোর। হঠাৎ তাদের দিকে এগিয়ে এসে খেলার ইচ্ছা প্রকাশ করেন সচিন। কিশোররা হয়ত ভাবতেও পারেননি, কী হতে চলেছে তাদের সঙ্গে। স্বয়ং ক্রিকেট ঈশ্বর তাদের সঙ্গে খেলতে চলেছেন।

You Can't take cricket out of @sachin_rt 😍😍 thanks for sharing the video @vinodkambli349 🙏 pic.twitter.com/SLcjDhY7lo
— OMG SACHIN (@OmgSachin) April 16, 2018

কাম্বলির এই ভিডিও শেয়ার করার পরই পুরো ভিডিওটি আর এক সচিন ভক্ত শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে গাড়ি থেকে নেমে এসে গলি ক্রিকেট খেলতে থাকা কিশোরদের সঙ্গে আলাপ-পরিচয় সেরে নেমে পড়ছেন ক্রিকেট ঈশ্বর।

Here is complete video of @sachin_rt street cricket yesterday in #Bandra 😍 pic.twitter.com/gihlljoA1O
— Sachinist.com (@Sachinist) April 16, 2018

এই মুহূর্তে আইপিএল চলছে। এবং আইপিএলে মুম্বই দলের সঙ্গে রয়েছেন সচিন। ৭৮টি আইপিএল ম্যাচ খেলে সচিন ৩২.৮৩ গড়ে ২৩৩৪ রান করেছেন। স্ট্রাইক রেট ১১৯.৮১। ২০১০ মরশুমে ৬১৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+