২০১১ বিশ্বকাপ ফাইনালের কোন মুহূর্ত টিম ইন্ডিয়াকে ভিতর থেকে চাগিয়ে দিয়েছিল, জানালেন সচিন

২০১১ বিশ্বকাপ ফাইনালের কোন মুহূর্ত টিম ইন্ডিয়াকে ভিতর থেকে চাগিয়ে দিয়েছিল, জানালেন সচিন

১৯৮৩ সালের পর ২০১১, ২৮ বছর পর ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারত ফাইনাল পর্যন্ত পৌঁছেও কাপ নিয়ে ফিরতে পারেনি। তবে পেরেছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ওই বিশ্বকাপের ফাইনালে কোন মুহূর্ত টিম ইন্ডিয়ার প্রতিটি ক্রিকেটারকে ভিতর থেকে চাগিয়ে দিয়েছিল, তা জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

টসে হেরেছিল ভারত

টসে হেরেছিল ভারত

২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেছিল দ্বীপ রাষ্ট্রের দল। ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার লেজেন্ড মাহেলা জয়াবর্ধনে।

শুরুতেই ধাক্কা

শুরুতেই ধাক্কা

টসে জিতে আগে ব্যাট করার সুযোগ পেলেও, সেদিন শুরুটা খুব একটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ২০ বল খেলে মাত্র ২ রান করা লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গাকে নিজের চতুর্থ তথা ইনিংসের সপ্তম ওভারে ফিরিয়ে দিয়েছিলেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাহির খান। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা বীরেন্দ্র শেহওয়াগ ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন।

কী বললেন সচিন

কী বললেন সচিন

জাহির খানের বলে বীরেন্দ্র শেহওয়াগের ওই ক্যাচটিই টিম ইন্ডিয়ার প্রতিটি সদস্যকে ভিতর থেকে চাগিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন সেই দলের অন্যতম সদস্য সচিন তেন্ডুলকর। সেদিন ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন বলেই শ্রীলঙ্কাকে ২৭৪ রানে আটকে রাখা গিয়েছিল বলেও স্বীকার করেছেন মাস্টার ব্লাস্টার।

ভারতের জবাব

ভারতের জবাব

জবাবে ব্যাট করতে নেমে ৩১ রানের মাথায় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ ও সচিন তেন্ডুলকরকে হারিয়ে ফেলেছিল ভারত। এরপর তরুণ গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মধ্যে ৮৩ রানের পার্টনারশিপ হয়েছিল। কোহলি ৩৫ রান করে আউট হওয়ার পর নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। গম্ভীরের সঙ্গে তাঁর ১০৯ রানের পার্টনারশিপ হয়েছিল। ৯৭ রান করে আউট হয়েছিলেন গাউতি। ধোনি ৯১ রান করে অপরাজিত থেকে ভারতের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+