আইপিএল ২০২২-এর সেরা একাদশ বেছে নিলেন সচিন তেন্ডুলকর, জায়গা হল না রোহিত-কোহলি-ধোনির মতো একাধিক বড় নামের

আইপিএল ২০২২-এর সেরা একাদশ বেছে নিলেন সচিন তেন্ডুলকর, জায়গা হল না রোহিত-কোহলি-ধোনির মতো একাধিক বড় নামের

সদ্য সমাপ্ত হয়েছে আইপিএল ২০২২। গুজরাত টাইটানস অভিষেকেই খেতাব জিতে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্ব ক্রিকেটের সেরা ফ্রাঞ্চাইজি লিগ শেষ হওয়ার পর নিজের বিচারে সেরা একাদশ সামনে আনলেন সচিন তেন্ডুলকর। 'ক্রিকেট ঈশ্বর'-এর বিচারে তাঁরে বেছে নেওয়া প্রথম একাদশে ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন স্রেফ পারফরম্যান্সের বিচারে। কোনও বড় নাম যাঁর পারফরম্যান্স নেই তাঁকে নিজের দলে রাখেননি মাস্টার ব্লাস্টার।

আইপিএল ২০২২-এর সেরা একাদশ বেছে নিলেম সচিন তেন্ডলুকর, জায়গা হল না রোহিত-কোহলি-ধোনির মতো একাধিক বড় নামের

সচিন নিজের জানিয়েছেন সেই কথা। তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের উপর ভিত্তি করে তিনি এই এগারো জনকে বেছে নিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে সচিন তেন্ডলুকর বলেছেন, "প্লেয়ারদের সম্মান বা তাঁদের অতীত পারফরম্যান্সের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই। সম্পূর্ণ ভাবে এই মরসুমে তাঁদের পারফরম্যান্স এবং তাঁরা যে অর্জন করতে পেরেছে উপর ভর করে এই একাদশ তৈরি করা হয়েছে।" এই দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারের নাম।

প্রত্যাশা মতোই গুজরাত টাইটানসের আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিজের দলের অধিনায়ক নির্বাচিত করেছে মাস্টার ব্লাস্টার। তিনি বলেছেন, "এই মরসুমে লক্ষণীয় অধিনায়কত্ব করেছে হার্দিক। নিজের চিন্তা ধারার বিষয়ে স্পষ্ট ধারণা ছিল, সব সময়ে সক্রিয় ছিল। আমি সব সময়ে বলি যে আফসোস করবেন না, উদযাপন করুন। আপনি যদি উদযাপন করতে সক্ষম হন, তার অর্থ দাঁড়ায় অধিনায়ক বিরোধী দলকে ছাপিয়ে যাচ্ছে এবং হার্দিক এটাই করেছে।"

আইপিএল ২০২২-এর সেরা একাদশ বেছে নিলেম সচিন তেন্ডলুকর, জায়গা হল না রোহিত-কোহলি-ধোনির মতো একাধিক বড় নামের

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নিজের দলের দুই ওপেনার হিসেবে রেখেছেন জস বাটলার এবং শিখর ধাওয়ানকে। ডান হাতি এবং বাম হাতি কম্বিনেশন তিনি রাখতে চান ওপেনিং-এ। দ্বিতীয় স্থানে শেষ করা কে এল রাহুলের থেকে অনেক এগিয়ে শেষ করেছেন জস বাটলার। এ বারের আইপিএল-এ কমলা টুপির মালিক তিনিই। চারটি শতরানের সৌজন্যে এই মরসুমে বাটলার করেছেন অসাধারণ ৮৬৩ রান। ১৪ ম্যাচে শিখর ধাওয়ান করেছেন ৪৬০ রান। সচিন বলেছেন, "সুন্দর ভাবে রানের গতি বাড়ায় ও এবং স্ট্রাইক বদলাতে থাকে। এক জন লেফট হ্যান্ড সব সময়েই খুব কার্যকরী এবং শিখরের অভিজ্ঞতাই কাজে আসবে।" বাটলারকে দলে রাখার বিষয়ে সচিন বলেছেন, "ও এমন এক জন ক্রিকেটার যে স্ট্রাইক রোটেট করতে পারে এবং প্রয়োজনে বড় শটও খেলতে পারে। অসাধারণ একটা মরসুম ও কাটিয়েছে। তার থেকে অন্য কোনও ব্যাটসম্যানকে আরও বেশি মারাত্মক এই আইপিএল-এ আমি দেখতে পাইনি। বাটলার যখন রান করা শুরু করে তখন খুব বেশি কেউ ওকে ধরার ক্ষমতা রাখ না।"

তিন নম্বরে সচিন রেখেন কে এল রাহুলকে। লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক এই আইপিএল-এর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। তিনি ১৫ ইনিংসে ৬১৬ রান করেছেন। এই বারের আইপিএল-এ দু'টি শতরানও রয়েছে রাহুলের। চতুর্থ স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়া। আইপিএল জয়ী গুজরাত দলের অধিনায়ক এবং সচিনের সেরা একাদশের অধিনায়ক তিনি। পাঁচ নম্বরে মাস্টার ব্লাস্টার রেখেছেন ডেভিড মিলারকে। কিলার মিলারের পুরনো ফর্ম এই মরসুমে ফিরে পাওয়া গিয়েছে। এর পরই রয়েছে দুই বিগ হিটার লিয়াম লিভিংস্টোন এবং উইকেটরক্ষক দীনেশ কার্তিক। কার্তিককে নিজের দলের উইকেটরক্ষক বেছেছেন লিটল মাস্টার। সচিন নিজের বোলিং লাইনে সুযোগ দিয়েছে দুই পেসার এবং দুই স্পিনারকে। মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ পেস বিভাগ সামলাবেন এবং স্পিনিং বিভাগ সামলানোর দায়িত্ব রশিদ খান এবং যুজবেন্দ্র চাহালের উপর।

সচিনের বেছে নেওয়া আইপিএল ২০২২-এর সেরা এগারো:

জস বাটলার, শিখর ধাওয়ান, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, দীনেশ কার্তিক, রশিদ খান, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+