১১১তম জন্মদিনে ডন ব্র্যাডম্যানকে শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর
১১১তম জন্মদিনে ডন ব্র্যাডম্যানকে শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর
খেলোয়াড় জীবনে তাঁর ব্যাটিং স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হতো। ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে ডন তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। সেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ব্র্যাডম্যানের ১১১তম জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানালেন।

১৯০৮ সালের ২৭ অগাস্ট অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জন্মান স্যার ডন ব্র্য়াডম্যান। টেস্টে রেকর্ড ৯৯.৯৪ ব্যাটিং গড়ের মালিক এই অজি লেজেন্ড ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি প্রয়াত হন। ঠিক তার তিন বছর আগে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর এবং স্পিন লেজেন্ড শেন ওয়ার্নকে বাড়িতে ডেকে পাঠান স্য়ার ডন। দুই কিংবদন্তী ক্রিকেটারের সঙ্গে ছবিও তোলেন মিস্টার ক্রিকেট।
সেই সময় এক টিভি সাক্ষাৎকারে মাস্টার ব্লাস্টার জানিয়েছিলেন, স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাটিংয়ের রেকর্ডিং তিনি মুগ্ধ হয়ে দেখেন। কারণ, সেখান থেকে তিনি অনেক কিছু শেখেন। স্যার ডনের ১১১তম জন্মদিনে সেই স্মৃতিগুলোকেই আরও একবার টেনে তুলেছেন সচিন তেন্ডুলকর।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">A lot of people remember Sir Don Bradman for his extraordinary batting; I remember him more for his graciousness and sense of humour that I experienced when I had the privilege of spending some time with him in 1998. <a href="https://t.co/pF1KJ7S9Fq">pic.twitter.com/pF1KJ7S9Fq</a></p>— Sachin Tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/1166286788073099264?ref_src=twsrc%5Etfw">August 27, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>টুইটারে ব্র্যাডম্য়ানের সঙ্গে তাঁর ফ্রেম বন্দি ছবি, স্যার ডনের মূর্তি ও ব্যাটের ছবি পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার। ১৯৯৮ সালে স্যার ডনের তাঁর সাক্ষাতের মুহূর্তটিও টুইটারে স্মরণ করেছেন ভারতের ব্যাটিং লেজেন্ড।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications