শারজার ঐতিহাসিক সেঞ্চুরির ২৫ বছরের সেলিব্রেশনে মাতলেন সচিন, দেখুন ভিডিও

সোমবার জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি পূর্ণ করছেন সচিন রমেশ তেন্ডুলকর। গোটা ভারতবাসী এখন থেকেই সচিন বন্দনায় জন্য মেতে উঠেছে। মাস্টার ব্লাস্টারের ৫০ তম জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে গেল শনিবার থেকেই।

উপলক্ষ শারজার মরু ঝড়ের রজত জয়ন্তী বর্ষ। সচিনের ক্রিকেট কেরিয়ারে যে সেঞ্চুরিগুলি মাইলফলক হয়ে আছে তার মধ্যে অন্যতম শারজার শতরান। ১৯৯৮ সালে শারজাতে কোকা-কোলা কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১৩১ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সচিন।যা ক্রিকেট ইতিহাসে শারজার মরু ঝড় নামেই পরিচিত।

সচিন

১৯৯৮ সালে শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিনের সেই ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কা । দেখতে দেখতে কেটে গেল ২৫টা বছর।সেই সেঞ্চুরির ২৫ বছর পূর্তি উপলক্ষে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে কেক কাটলেন সচিন তেন্ডুলকর। মাহিকাব্যিক ইনিংসের রজত জয়ন্তী বর্ষে এসে আবেগ তাড়িত হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটের ভগবান।

প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, 'আমি এখনও বিশ্বাস করতে পারি না শারজার সেই ম্যাচের ২৫ বছর হয়ে গেল। এখন আমার ২৫ বছরের মেয়ে ও ২৩ বছরের ছেলে রয়েছে। কীভাবে সময় দ্রুত কেটে যায়, আমরা বুঝতেই পারি না।'।

সচিন

১থেকে ৪৯ পেরিয়ে ৫০ ছুঁতে চলেছেন, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। আগামী ২৪ এপ্রিল তাঁর জন্মদিন।ঈশ্বরের জন্মদিন বলে কথা, তাও হাফসেঞ্চুরি। ঐশ্বরিক আয়োজন নিয়ে সচিন বন্দনায় মাততে তৈরি আসমুদ্র হিমাচল।তার আগাম সেলিব্রেশনের সূচনা যেন হয়ে গেল শারজা ম্যাচের ২৫ বছরের পূর্তি অনুষ্ঠান দিয়ে।আগামী কয়েক দিন দেশবাসী মেতে থাকবেন ভারতীয় ক্রিকেটের ভগবানের ৫০তম জন্মদিনের উৎসব নিয়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+