Anant Ambani-Radhika Merchant Wedding: জামনগরে সচিন-ধোনি, এক ম্যাচ খেলেই হাজির ঈশান,তালিকায় আছেন কারা?
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান ঘিরে জমজমাট জামনগর। ইতিমধ্যেই গুজরাতের এই শহরে ভিভিআইপিরা পৌঁছতে শুরু করে দিয়েছেন। বিমানবন্দর থেকে অনুষ্ঠান স্থান পর্যন্ত সাজিয়ে তোলা হয়েছে গোটা রাস্তা। মুম্বই ছেড়ে বলিউড তারকাদের ঘাঁটি এখন জামনগর। কিন্তু কী বলিউড, দেশের ক্রিকেট নক্ষত্ররাও হাজির হয়েছেন এই প্রাক বিবাহ অনুষ্ঠানে।
আম্বানি পরিবারের সঙ্গে সচিন তেন্ডুলকরের সম্পর্ক বরাবরই ভালো। মুকেশ আম্বানির পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবারই পরিবারের সদস্যদের সঙ্গে জামনগরে পৌঁছে গিয়েছেন মাস্টার ব্লাস্টার। শুক্রবার বিমান বন্দরে সচিন,অঞ্জলি এবং সারাকে দেখতে পাওয়া যায়, সেখান থেকে তাঁদের গন্তব্য ছিল জামনগর।

আইপিএল প্রস্তুতির মধ্যেই আম্বানি পরিবারের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হলেন মহেন্দ্র সিং ধোনি। ৪২-র ধোনির নতুন লুক রীতিমতো চমকে দেওয়ার মতোই। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষীও। নাভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ডিওয়াই পাটিল টি২০টুর্নামেন্টে অংশ নিলেও বাইস গজ ছেড়ে বিবাহ অনুষ্ঠানেই মজেছেন ঈশান কিষাণ। তিনিও জামনগরে পৌঁছে গিয়েছেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিগত কয়েক মাস ধরে, নির্বাচকদের সুপারিশের ভিত্তিতে এবার শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে বার্ষিক চুক্তির জন্য বিবেচনা করা হয়নি। যা নিয়ে বিতর্ক কম হচ্ছে না।কিন্তু শুক্রবার ঈশানকে দেখা গেল একেবারেই খোস মেজাজে। ক্যামেরার সামনে রীতিমতো পোজও দিলেন।
Ishan Kishan arrives in Jamnagar, Gujarat for the Pre-wedding celebrations of Anant Ambani. (ANI) pic.twitter.com/W430nuoLZ2
— CricketMAN2 (@ImTanujSingh) March 1, 2024
সচিন-ধোনি-ঈশান কিষাণ ছাড়াও মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে রোহিত শর্মা, জাহির খান, হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল, ক্রুণাল পাণ্ডিয়া, সূর্যকুমার যাদবদের । সব মিলিয়ে আগামী কয়েকদিন দেশের ক্রিকেট নক্ষত্রদের মিলনস্থল হয়ে উঠছে জামনগর।
আফগানিস্তানের স্পিনার রশিদ খান থেকে শুরু করে ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো, অনেকেই আমন্ত্রিত জামনগরে। আজ শুক্রবার, ১ মার্চ থেকেই শুরু অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান।
MS Dhoni on his way to attend Anant Ambani and Radhika Merchant pre-wedding.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 1, 2024
- The evergreen Thala...!!! 😍🔥 pic.twitter.com/33siMgvZd0
অনন্ত-রাধিকার এই প্রাক বিবাহ অনুষ্ঠানে করতে ইতিমধ্যেই জামনগরে পা রেখেছেন শাহরুখ খান, সলমন খান, জাহ্নবী কাপুর, মানসী চিল্লর, রানি মুখোপাধ্যায় এবং মণীশ মালহোত্রার মতো তারকারা। বৃহস্পতিবার রাতে জামনগরে অল-হোয়াইট লুকে জামনগরে পৌঁছেছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।
হলিউড থেকে পপ তারকা রিহানাও পৌঁছে গিয়েছেন জামনগরে। ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে তাঁর সরঞ্জাম। হলিউডের এক নম্বর পপ তারকা রিহানা। তিনি পারফর্ম করবেন অনন্ত রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশনে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications