বায়োপিক মুক্তির আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কী জানালেন শচীন?
আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে শচীন তেন্ডুলকরের বায়োপিক। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সস্ত্রীক শচীন তেন্ডুলকর। আগামী ২৬ মে মুক্তি পেতে চলেছে 'শচীন : আ বিলিয়ন ড্রিমস' সিনেমাটি
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর দুটি ছবি শচীন পোস্ট করেছেন। সেখানে একটি টুইটে শচীন লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ছবিটি নিয়ে সংক্ষেপে বলেছি। এবং তাঁর আশীর্বাদ পেয়েছি।
পরে আর একটি টুইট শচীন করেছেন। সেখানে তিনি লিখেছেন, আপনার অনুপ্রেরণার জন্য ধন্যবাদ। এরপর প্রধানমন্ত্রী মোদীও টুইট করে বিষয়টি জানিয়েছেন।
Briefed our Hon'ble PM @narendramodi about the film #SachinABillionDreams & received his blessings. pic.twitter.com/XEwcBpKELA
— sachin tendulkar (@sachin_rt) May 19, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, শচীনের সঙ্গে দেখা করে দারুণ লাগল। ওঁর জীবন, সাফল্য প্রত্যেক ভারতীয়র গর্ব ও ১২৫ কোটি মানুষের অনুপ্রেরণা।
Thank you for your inspiring message @narendramodi ji 'Jo khele, Wahi khile!' Could not have agreed more. #SachinABillionDreams pic.twitter.com/irqm7q51sL
— sachin tendulkar (@sachin_rt) May 19, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রসঙ্গত, শচীনের বায়োপিকটি ব্রিটিশ পরিচালক জেমস এরস্কিন তৈরি করেছেন। শচীনের ছোটবেলা থেকে শুরু করে বড় হয়ে ওঠা ও সাফল্য, তাঁর পারিবারিক গল্প, সবই ছবিতে দেখানো হয়েছে। এই সিনেমার সুর দিয়েছেন এআর রহমান।
Click it and Unblock the Notifications