Sachin Tendulkar: ভোটের প্রচারে সচিন! মাস্টার ব্লাস্টারের মুকুটে যুক্ত হল নতুন পালক

আগামী বছর দেশজুড়ে লোকসভা ভোট। এখন খেকেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিবারই ভোটের আগে একজনকে আইকন হিসাবে তুলে ধরা হয়। ব্যতিক্রম হল না এবারও। এবার নির্বাচন কমিশনের আইকন হিসাবে নিযুক্ত হলেন সচিন তেন্ডুলকর।

ভারতের প্রাক্তন ক্রিকেটারকে 'ন্যাশানল আইকন' হিসাবে সরকারি ঘোষণা করা হবে বুধবার। আগামী বছর লোকসভা ভোট। তার আগে মাস্টার ব্লা স্টারকে সামনে রেখে প্রচার করতে চায় নির্বাচন কমিশন। মঙ্গ‌লবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করে নির্বাচন কমিশন।

SACHIN

গত বছর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে 'ন্যাশানল আইকন' করা হয়েছিল। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি, অভিনেতা আমির খান এবং বক্সার মেরি কমকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোটারদের আগ্রহ বৃদ্ধি করার জন্যই জনপ্রিয় মুখদের প্রচারের জন্য ব্যবহার করে জাতীয় নির্বাচন কমিশন। বলাই বাহূল্য সচিনের মুকুটে আরও একটি পালক যুক্ত হল।

সচিনের সঙ্গে নির্বাচন কমিশনের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিন বছরের এই চুক্তিতে সচিন ভোটারদের আরও বেশি করে ভোটদান সংক্রান্ত বিষয়ে সচেতন করবেন। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, 'সচিনের সঙ্গে এই পথ চলা আসন্ন নির্বাচনে, বিশেষ করে চব্বিশের লোকসভা নির্বাচনে, তরুণ ভোটারদের মধ্যে এক গুরুত্বপূর্ণ ছাপ ফেলবে। কারণ সেই প্রজন্মের কাছে সচিনের অতুলনীয় প্রভাব।'


১৯৮৯ সালের ১৫ নভেম্বর থেকে ২০১৩ সালের ১৪ নভেম্বর, দীর্ঘ ২৪ বছর ধরে ক্রিকেট দুনিয়াকে শাসন করেছেন সচিন। ক্রি্কেট ছাড়ার পর ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসাবে নিযুক্ত হয়েছেন। এবার নির্বাচন কমিশনের হয়েও প্রচার করবে‌ন।

SACHIN

অন্যদিকে, অভিষেক বচ্চন, সাইয়ামি খের এবং শাবানা আজমি, আর. বাল্কি অভিনীত ছবি 'ঘুমর' শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি সমালোচকদের কাছ থেকে বেশ ভাল রিভিউ পেয়েছিল। আর এবার এই ছবির প্রশংসা করলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। পাশাপাশি তিনি সকলকে ছবিটি দেখার জন্য অনুরোধ করেন বিশেষ করে নতুন প্রজন্মকে।

সচিন জানিয়েছেন, 'আর বালকির ছবি ঘুমর উপভোগ করলাম। এই ছবি সত্যিই অনুপ্রেরণামূলক। তরুণদের এই ছবি দেখা উচিত। কোচ হিসেবে অভিষেক বচ্চন অসাধারণ। সইয়ামির অভিনয় দেখে বাস্তবের মতোই মনে হয়েছে। ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা এবং চরিত্রটি বুঝতে পারার ক্ষমতা দারুণ। অঙ্গদ বেদী, শাবানা আজমিও অসাধারণ। ছবিটা দেখে খুব ভালো লাগল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+