Sara Tendulkar: পেশাদার কেরিয়ারের সূচনা করলেন সারা, কন্যার জন্য কী বার্তা দিলেন সচিন?
কয়েকমাস আগেই লেখাপড়া শেষ করেছেন সচিন তেন্ডুলকর কন্যা সারা, এবার পেশাদার কাজের দুনিয়ায় প্রবেশ করলেন সারা। সোমবার সচিন তাঁর সোশ্যাল মিডিয়ায় বিশেষ একটি ঘোষণা করেছেন। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলেন সারা।
লেখাপড়া শেষ করে আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা বিদেশি একটি কোম্পানিতে কর্মরত হয়েছেন, এবার পেশাদার কেরিয়ার শুরু করলেন সচিন কন্যাও, তবে অন্য কোনও কোম্পানিতে নয় বরং বাবার ফাউন্ডেশনের শীর্ষপদে বসলেন সানা। জীবনের নতুন যাত্রার জন্য সানাকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন, একইসঙ্গে মেয়ের শিক্ষাগত যোগ্যতার দিকটিও তুলে ধরেছেন।

সোমবার সোশ্যাল মিডিয়ায় সচিন লিখছেন, আমি অত্যন্ত আনন্দিত এটা জানতে পেরে যে সারা সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। সারা ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিকাল এবং পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। খেলাধুলা, স্বাস্থ্যসেবার মাধ্যমে ভারতকে শক্তিশালী করার জন্য তিনি এই যাত্রা শুরু করেছেন। একইসঙ্গে সচিন লিখেছেন, শিক্ষা একটি অনুঘটক হিসেবে কাজ করে, শিক্ষাই বিশ্বব্যাপী বৃত্তকে সম্পূর্ণ করতে পারে।
I’m overjoyed to share that my daughter Sara Tendulkar has joined the @STF_India as Director.
— Sachin Tendulkar (@sachin_rt) December 4, 2024
She holds a Master’s degree in Clinical and Public Health Nutrition from University College London. As she embarks on this journey to empower India through sports, healthcare, and… pic.twitter.com/B78HvgbK62
রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনসেশন সচিন কন্যা সারা তেন্ডুলকর। সুন্দরী সারা কলেজের গন্ডি পার করার আগে থেকেই মডেলিং করছেন চুটিয়ে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা হার মানাবে বলিউডের সেলিব্রিটিকেও। ছেলে অর্জুন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত থাকলেও কন্যা কিন্তু সম্পূর্ণ অন্য জগতকেই বেছে নিয়েছেন। এবার পেশাদার কেরিয়ারেও প্রবেশ করলেন সারা।
এরআগে তাঁর সঙ্গে শুভমান গিলের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। মুম্বইয়ের মাঠে আইপিএলে ম্যাচে প্রায়শই সারাকে দেখা যায়। পাশাপাশি গিলের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন শোনা যায়। যদিও গিলের সঙ্গে সারা আলি খান নাকি সারা তেন্ডলকর প্রেমের সম্পর্ক রয়েছে তা নিয়ে জল্পনা অব্যাহত।












Click it and Unblock the Notifications