ফিফা -র ফুটবল গেম তো খেলেছেন, এবার মোবাইল গেমে নিজেই হন সচিন

এবার আবার ক্রিকেটে সচিন, তবে ফর্মাটটা আলাদা, জানলে চমকে যাবেন।

ভারতীয় ক্রিকেটের ভগবান এবার আপনার হাতের মুঠোয়। বেঙ্গালুরুতে সচিন তেন্ডুলকর লঞ্চ করলেন নতুন মোবাইল গেম 'সচিন সাগা ক্রিকেট চ্যাম্পিয়ন্স'।

ফিফা -র ফুটবল গেম তো খেলেছেন, এবার মোবাইল গেমে নিজেই হন সচিন

জেট সিন্থেসিস নামের একটি সামনের সারির ডিজিটাল এন্টারটেনমেন্ট কোম্পানির হাত ধরে বাজারে এল এই ক্রিকেট গেম। এটা সচিনের অফিসিয়াল গেম, বলে জানিয়েছে মার্কেটিং সংস্থা। সচিনের খেলা বিভিন্ন গুরুত্বপূ্র্ণ ইনিংস এই গেমে খেলা যাবে। এই গেমের মাধ্যমে যিনি খেলোয়াড় তিনি নিজেই সচিন তেন্ডুলকর হওয়ার স্বাদ চেখে নিতে পারবেন।

সচিন নিজেও উচ্ছ্বসিত এই গেমের লঞ্চিং নিয়ে। তিনি বলেছেন, 'সচিন সাগা-র হাত ধরে প্রত্যেক ক্রিকেট ফ্যানকে আমার সফরটা অনুভব করার সুযোগ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি এই খেলার সময় ক্রিকেট ফ্যানরা আমার সম্পর্কে বিভিন্ন তথ্যও জানতে পারবে। যা খেলাটিকে আরও বেশি চ্যালেঞ্জিং ও প্রতিযোগিতামূলক করে তুলেছে। '

@sachin_rt launches his mobile game @SachinSagaGame at Bengaluru.🤗🏏#RT if you downloaded it & Enjoying it.!! #SachinSagaGame @JetSynthesys @SachinSagaGame pic.twitter.com/M4LBGpDG8r
— CrickeTendulkar 🇮🇳 (@CrickeTendulkar) December 7, 2017

তিনি আরও বলেছেন, 'আমি চাই সকলেই যেন এই গেমটি খেলার সুযোগ পায়। ফোনও যাই হোক খেলার গ্রাফিক্সের মান ও খেলার গতি যেন ক্ষতিগ্রস্ত না হয় তাও দেখা 'হয়েছে। যার জন্য পুরো দল খুবই খাটাখাটি করেছে। ডিজিটাল গেমের আঙিনায় এই খেলার হাত ধরে গেমাররা আমার অভিজ্ঞতা শেয়ার করে নিক এটাই চাই। '

এই গেমের বৈশিষ্ট্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্লেয়িং কন্ডিশানের অনুভব থাকছে, খেলার অবিকল ধরণ ধরে রাখা হয়েছে। পাশাপাশি গেমের মধ্যে থাকছে ডায়নামিক ক্যামেরা অ্যাঙ্গেল, রিপ্লে ক্যামেরা। আর অন্যান্য গেমের মত শুধু ব্যাটসম্যান ওবোলারকেই জীবন্ত বলে মনে হবে না। একইসঙ্গে থাকবেন কার্যত জীবন্ত ফিল্ডাররাও। সব মিলিয়ে ক্রিকেটিং অভিজ্ঞতার দারুণ উপাদান হতে পারে সচিনের লঞ্চ হওয়া এই নতুন গেম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+