Sachin Tendulkar: ঘরোয়া ক্রিকেট ইস্যুতে ঈশানদের কড়া বার্তা , জাতীয় দলের ক্রিকেটারদের জন্যও রইল সচিনের টিপস
ঘরোয়া ক্রিকেট বনাম আইপিএল ইস্যুতে বিগত কয়েক মাস ধরেই উত্তাল ভারতীয় ক্রিকেট। রঞ্জি ট্রফির মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টকে গুরুত্ব না দিয়ে অনেক ক্রিকেটারদেরই আইপিএলের প্রতি মোহ বেশি হচ্ছে বলেই অভিযোগ উঠে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন দুই ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার। এবার বিতর্কের আবহেই রঞ্জি তথা ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে সরব হলেন সচিন তেন্ডুলকর।
রঞ্জি বা বিজয় হাজারের মতো ঘরোয়া টুর্নামেন্ট গুলি কেন ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ সেই তথ্য তুলে ধরেছেন সচিন। পাশাপাশি নিজের কেরিয়ারের রঞ্জি খেলার স্মৃতির ঝাঁপিও খুলেছেন সচিন। মাস্টার ব্লাস্টার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন সেখানেই একদিকে যেমন শ্রেয়স-ঈশানদের জন্য কড়া বার্তা দিয়েছেন, তেমনই তরুণ ক্রিকেটারদের কাছে শিক্ষণীয় বার্তা তুলে ধরেছেন সচিন।

নিজের সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলছেন, "আমাদের সময় আমি যখনই সু্যোগ পেয়েছি মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছি। আমাদের ড্রেসিংরুমের পরিবেশটা দারুণ ছিল। প্রায় ৬-৭ জন আন্তর্জাতিক পর্যায়ের প্লেয়ার থাকত। এর ফলে দলের পারফরম্যান্সও ভাল হত। অনেক তরুণ ক্রিকেটার সিনিয়র প্লেয়ারদের সান্নিধ্যে এসে নিজেরা শেখার জায়গা পায়। জাতীয় দলের ক্রিকেটাররা খেললে দর্শকদের কাছেও এই ম্যাচের আর্কষণ তৈরি হয়, তাঁরা মাঠে আসেন।"
ডিসেম্বর মাসে মানসিক অবসাদের কারণে ভারতীয় দল থেকে বিশ্রাম নেন। এরপর থেকে বিগত কয়েক মাসে ঈশানকে নিয়ে কম জলঘোলা হয়নি। বারবার রঞ্জি খেলার নির্দেশ উপেক্ষা করার পরেও ঈশানের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই ঈশানের সঙ্গে টিম ম্যানেজমেন্টের কথা হয়। কিন্তু ভারতীয় দলের উইকেটরক্ষক স্পষ্টতই জানিয়ে দেন , তিনি এখনও মাঠে নামতে তৈরি নন।
The Ranji Trophy semi-finals have been riveting! @MumbaiCricAssoc’s march into the finals was aided by a brilliant batting recovery, while the other semi-final hangs in the balance going into the last day - Madhya Pradesh need 90+ runs to win, Vidarbha need 4 wickets.…
— Sachin Tendulkar (@sachin_rt) March 5, 2024
বিসিসিআই এবার ঈশানকে বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয় ঈশান ও শ্রেয়স আইয়ারকে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচকদের সুপারিশের ভিত্তিতে এই রাউন্ডে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে বার্ষিক চুক্তির জন্য বিবেচনা করা হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications