Sachin Tendulkar: বাইশ গজে আবার ফিরছেন সচিন, ভারতীয় দলকে দেবেন নেতৃত্বও, কোন টুর্নামেন্টে খেলবেন?

২২ গজে আবার ফিরছেন সচিন তেন্ডুলকর। ২০১৩ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন। বর্তমানে তাঁর বয়স হাফ সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। কিন্তু ক্রিকেটের প্রতি মাস্টার ব্লাস্টার্সের টান তো চিরকালীন এবং চিরন্তন। সেই টানেই ২২ গজে ফের একবার মাঠে নামছেন সচিন।

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ছয় দলকে নিয়ে প্রথমবারের জন্য শুরু হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল মাস্টার্স। এই টুর্নামেন্টে ছয় দল অংশ নেবে। শুক্রবার ভারত এবং শ্রীলঙ্কা তাদের দল ঘোষণা করল। ভারত শ্রীলঙ্কার পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স দল। ২২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

ভারতীয় মাস্টার্স দলের অধিনায়ক হয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। অন্যদিকে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন কুমার সঙ্গকারা। সচিনের পাশাপাশি ভারতীয় দলের হয়ে খেলবেন যুবরাজ সিং, সুরেশ রায়না, আম্বাতি রাইডু সহ আরও অনেকে। অন্যদিকে শ্রীলঙ্কা দলের হয়ে খেলবেন সঙ্গকারা,থারাঙ্গা, তিরুমানের মতো প্রাক্তনীরা।

এই টুর্নামেন্টে ভারতীয় মাস্টার্স দলের ক্রিকেটার ইরফান পাঠান। তিনি বলেন, দ্য ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ এমন একটি টুর্নামেন্ট যা ক্রিকেটের স্বর্ণযুগের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আমি প্রথম মরশুমে ভারতীয় মাস্টার্স দলের প্রতিনিধিত্ব করতে পেরে রোমাঞ্চিত। সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিদের এবং প্রাক্তন সতীর্থদের খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত।

একইসঙ্গে পাঠান বলেন, আমি এই সমস্ত ক্রিকেটারদের সঙ্গে অতীতে অনেক সুখের এবং মূল্যবান মুহূর্ত শেয়ার করেছি। মাঠে আমরা সর্বোত্তম পর্যায়ে, ভালো ক্রিকেট খেলব এবং শিরোপা জিততে আমাদের সেরাটা দেব। এর পাশাপাশি পাঠান বলেন, আমি ভারতের প্রথম টি২০ জয়ী দলের সদস্য ছিলাম। আগামী সপ্তাহে প্রথম মরশুমের ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ আমার কাছে সেই অনুভূতিগুলো আবার ফিরিয়ে আনছে। ফলে সচিন-যুবরাজদের ফের একবার ক্রিকেটের ২২ গজে দেখা যাবে। ফিরে আসবে সেই পুরানো নস্টালজিয়াও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+