Sachin Tendulkar: আমেরিকার লিগে যুক্ত হলেন সচিন, মার্কিন মুলুকে ক্রিকেটের উন্নয়নে হলেন সামিল

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর পদে আছেন বেশ কয়েক বছর ধরেই। এমনকি আইএসএলে কেরল বাস্টার্স দলের মালিকানাতেও আছেন সচিন তেন্ডুলকর। এবার মার্কিন ক্রিকেট লিগের মালিকা‌নায় অংশীদার হলেন মাস্টার ব্লাস্টার।

কয়েক মাস আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। ফলে মার্কিন মুলুকে ক্রিকেটের জোয়ার এসেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নয়নের জন্য বড় পদক্ষেপ নিলেন সচিন তেণ্ডুলকর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল)মালিকানা গোষ্ঠীতে যোগ দিয়েছেন। সচিনের এই পদক্ষেপ আগামী বছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলার প্রচার এবং প্রসারে বড় ভূমিকা নিতে পারে।

সচিন জানিয়েছেন, "ক্রিকেট আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা যাত্রাপথ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ সময়ে জাতীয় ক্রিকেট লিগে যোগ দিতে পেরে আমি সন্তুষ্ট।এনসিএল-এর দৃষ্টিভঙ্গি বিশ্ব-মানের ক্রিকেটের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করার পাশাপাশি নতুন প্রজন্মের ভক্তদের আরও অনুপ্রাণিত করা। আমি এই নতুন উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বৃদ্ধির সাক্ষী হওয়ার জন্য উন্মুখ।"

এই মরশুমে আমেরিকার ক্রিকেট লিগ সুনীল গাভাসকর, জহির আব্বাস, ওয়াসিম আক্রম, দিলীপ বেঙ্গসরকার, স্যার ভিভিয়ান রিচার্ডস, ভেঙ্কটেশ প্রসাদ, সনৎ জয়সূর্য, মইন খান এবং ব্লেয়ার ফ্র্যাঙ্কলিনের মতো ক্রিকেট কিংবদন্তিদের সংযুক্ত করেছে। নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে এই লিগ শুরু হয়েছে। কিংবদন্তিরা আমেরিকার ক্রিকেট লিগের বিভিন্ন দলে কোচিং এবং মেন্টরশিপ করাবেন।

এনসিএল-এর চেয়ারম্যান অরুণ আগরওয়াল বলেছেন, সচিন তেণ্ডুলকরের মতো আইকন ক্রিকেটারকে আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ পরিবারে স্বাগত জানাতে আমরা অবিশ্বাস্যভাবে উত্তেজিত।"

মিডিয়া রিলিজে বলা হয়েছে যে সচিন এনসিএলের উদ্বোধনী টুর্নামেন্টে বিজয়ী দলকে চ্যাম্পিয়নশিপ ট্রফি উপহার দেবেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রে খেলাধুলার উত্থানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে চিহ্নিত। ফলে সচিন এক পদক্ষেপ নিলেন মার্কিন মুলুকের ক্রিকেটের উন্নয়নে। বিশ্বে অন্য দেশগুলির মতোই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ চালু হয়েছে আমেরিকাতেও। সেই দেশেরও ক্রিকেট নিয়ে মানুষের উৎসাহ ক্রমেই বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+