BCCI: বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত হবেন সচিন! কী পুরস্কার পাচ্ছেন মাস্টার ব্লাস্টার?
আগামীকাল শনিবার সকালে কেন্দ্রীয় বাজেট এবং সন্ধ্যা বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কারা কোন পুরস্কার জিতবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সবথেকে বেশি আর্কষণ থাকে জীবনকৃতি সম্মান কে পাবেন? তাঁর দিকে।
অতীতে রবি শাস্ত্রী, কপিল দেব, দিলীপ বেঙ্গসরকাররা এই ঐতিহ্য মণ্ডিত পুরস্কার জিতেছেন। কর্ণেল সিকে নাইডুর নামে জীবনকৃতি সম্মান প্রদান করেন ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সম্মান পেতে পারেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো না হলেও ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবার মাস্টার ব্লাস্টারের হাতেই এই পুরস্কার উঠতে চলেছে।

ভারতীয় ক্রিকেটে সচিনের অবদান নতুন করে বলার কিছুই নেই। ২৪ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন সচিন। ভারতীয় ক্রিকেটের গৌরবকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। ফলে শনিবার মুম্বইয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সচিনকেই জীবনকৃতি সম্মানে সম্মানিত করতে পারে বিসিসিআই। এই পুরস্কার পেলে সচিনের সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হবে।
১৯৮৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন সচিন। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান আছে তাঁর নামের পাশে। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবব ভারতরত্ন সম্নান ভূষিত হয়েছেন। এবার সব বোর্ডের পক্ষ থেকেও জীবনকৃতি সম্মানে সম্মানিত হতে চলেছেন সচিন। এর আগে বহু পুরস্কার এবং সম্মানে সম্মানিত হয়েছেন সচিন। তবে বিসিসিআইয়ের জীবনকৃতি সম্মান তাঁর ট্রফি ক্যাবিনেটে শোভা আরও বৃদ্ধি করবে।
এর আগে বোর্ডের জীবন কৃতি সম্মান পেয়েছেন লালা অমরনাথ, সৈয়দ মুস্তাক আলি, বিজয় হাজারে, কেএন প্রভু, হেমু অধিকারী, সুভাষ গুপ্তে, নবাব পাতৌদি, চাঁদু বোরদে, বিষেণ সিং বেদী, এরাপল্লী প্রসন্ন, বেঙ্গটরাঘবন, বিএস চন্দ্রশেখর, মহিন্দর অমরনাথ, সেলিম দুরানী, অজিত ওয়াদেকর, সুনীল গাভাসকর, কপিল দেব, দিলীপ বেঙ্গসরকার, সৈয়দ কিরমানি, রাজীন্দর গোয়েল, পি সিভালকর, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ফারুক ইঞ্জিনিয়ার, রবি শাস্ত্রী।
তবে এবার বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নবাব পাতৌদি স্মারক বৃক্ততা কে দেবেন তা এখনও ঠিক হয়নি। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জন্য সেরা পুরস্কার পেতে চলেছে মুম্বই। গত বার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই একইসঙ্গে এবার ইরানি কাপেও চ্যাম্পিয়ন তারাই। এবার সম্ভবত কোহলি এই ্ অনুষ্ঠানে থাকতে পারবেন না কারণ তিনি দিল্লির হয়ে রঞ্জি ম্যাচ খেলতে ব্যস্ত আছেন।












Click it and Unblock the Notifications