'মেয়েকে নিয়ে গুজব', টুইটারে বিরক্তি প্রকাশ শচীনের

মুম্বই, ২৭ এপ্রিল : মেয়েকে নিয়ে চলা গুজবকে সপাটে মাঠের বাইরে পাঠালেন ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকর।

গত কয়েকদিন ধরেই শচীনের মেয়ে সারা তেন্ডুলকরকে নিয়ে গুজব ছড়িয়েছে মিডিয়ায়। তাঁকে নাকি খুব তাড়াতাড়ি বলিউডে অভিনয় করতে দেখা যাবে। ১৮ বছরের সারা নাকি শাহিদ কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে ছবির জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন। এমনই খবরে সরগরম হয়ে ওঠে স্যোশাল মিডিয়া।

'মেয়েকে নিয়ে গুজব', টুইটারে বিরক্তি প্রকাশ শচীনের


সেই খবরই আজ খারিজ করে দিয়েছেন সারার পিতা শচীন। স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে তিনি বিরক্তি প্রকাশ করে জানিয়েছেন, এমন কোনও ঘটনাই ঘটেনি। বিষয়টিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়ে শচীন বলেছেন, "আমার মেয়ে সারা আপাতত নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত। সে খুশি মনেই এটা করছে। সিনেমায় যোগ দেওয়ার খবরের কোনও ভিত্তি নেই।"

কয়েকদিন আগেই ৪২ বছরে পা রাখা শচীন এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+