Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sachin Tendulkar: সৌরভের পথে সচিনও এবার ক্যুইজ মাস্টার, চটপট দিয়ে ফেলুন মাস্টার ব্লাস্টারের প্রশ্নের উত্তর

ক্রিকেট থেকে অসবর নেওযার পর বিভিন্ন ভূমিকায দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরকে। কথনও লিটল মাস্টার হয়েছেন অটোচালক বা কখনও মাস্টার সেফ। আবার কখনও ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছেন কেনিয়ায় জঙ্গল সাফারিতে।বিভিন্ন সময়ে ভিন্ন অবতারে ধরা দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সচিনের সমাজ মাধ্যম সব সময়ই থাকে সচ‌ল। তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের ছবি ভিডিও শেয়ার করেন ভক্তদের জন্য।

এবার একটু অন্যে মেজাজে ধরা দিলেন সচিন তেন্ডুলকর। কিংবদন্তি এই ক্রিকেটার হয়ে গেলেন কুইজ মাস্টার। তবে কোনও রিয়্যালিটি শো-এ সঞ্চালক হিসাবে নয় নিজের সোশ্যাল সাইটে প্রশ্ন কর্তার ভূমিকায় সচিন। নেটিজেনদের জন্য মেধার একটা পরীক্ষা নিতে চেয়েছেন সচি‌ন। সেখানেই বেশ কিছু প্রশ্ন রেখেছেন সাধারণ মানুষের সামনে।

সচিন

মঙ্গলবার নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মাস্টার ব্লাস্টার। তবে চারটি প্রশ্নই খেলা সংক্রান্ত। সচিনের প্রথম প্রশ্ন আপনি কি জানেন যে ১৯৭৫ সালে ভারত প্রথমবার বিশ্বকাপ জেতে? মাস্টারের দ্বিতীয় প্রশ্ন আপনি কি জানেন যে ভারতের দ্রুততম রানার কখনওই উইকেটের মাঝে দৌড়াতেন না?

তবে তৃতীয় প্রশ্নটি কিছুটা সহজ। সচিনের প্রশ্ন, আপনি কি জানেন যে একটা সেরা থ্রো ভারতকে বিশ্বে সবার সেরা করে তুলেছিল ২০২১ অলিম্পিক্সে? লিটল মাস্টারের শেষ প্রশ্নটি হল, একজন মহিলা যার হ্যান্ডওয়ার্ক ও ফুটওয়ার্ক গোটা দেশকে গর্বিত করে তুলেছিল, আপনি তাঁকে চেনেন?

আপনার উত্তর জানা থাকলে অবশ্যই তা বলে ফেলুন সচিন তেন্ডুলকরের সোশ্যাল সাইটের কমেন্ট বক্সে। মাস্টারের প্রশ্ন বলে কথা একটু কঠিন তো হবেই। সমাজ মাধ্যমে বরাবরই সক্রিয় সচিন। গুরুত্বপূর্ণ কোনও দিনে বা ঘটনা ঘটলেই সামাজিক মাধ্যতে তাঁর বক্তব্য তুলে ধরেন সচিন। একদা সতীর্থ সৌরভ দীর্ঘদিন ধরেই টিভিতে কুইজ শো সঞ্চালনা করছেন। এবার সেই ভূমিকাতে দেখা যাবে সচি‌নকে।তারই কী ট্রেলার নিয়ে এলেন।

সচিন

অন্যদিকে মুরলীধরেনর বায়োপিকের ট্রেলার লঞ্চে দেখা যাবে সচিন তেন্ডুলকরকে। ক্রিকেটার জীবনে তাঁরা ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। খেলার মাঠের বাইরে সচিনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক শ্রীলঙ্কার তারকা ক্রিকেটারের। এইবার মুথাইয়া মুরলীধরনের বায়োপিক '৮০০' ট্রেলার লঞ্চে দেখা যাবে সচিন তেন্ডুলকরকে। মাস্টার ব্লাস্টারের হাতেই সবার সামনে আসবে '৮০০' প্রথম লুক।

আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বাণিজ্য নগরী মুম্বইতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে '৮০০' ট্রেলার লঞ্চের জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+