কৃষক-কন্যা হবেন গ্রামের প্রথম চিকিৎসক, দীপ্তির স্বপ্নপূরণে পাশে সচিন

রত্নগিরির অখ্যাত জেরে গ্রামই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই গ্রামই কয়েক বছরের মধ্যে পেতে চলেছে ঘরের মেয়ে ডাক্তার দীপ্তিকে। দীপ্তি বিশ্বাসরাওয়ের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে পাশে এসে দাঁড়িয়েছেন খোদ প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকর।

কৃষক-কন্যা হবেন গ্রামের প্রথম চিকিৎসক, পাশে সচিন

দীপ্তি জানিয়েছেন, তাঁর বাবা একজন কৃষক, মা গৃহবধূ। ভাইকে নিয়ে চার সদস্যের পরিবার। মেধাবী দীপ্তির অবশ্য চিকিৎসক হওয়ার সুযোগ নিশ্চিত করার পথে আর্থিক বাধা ছাড়াও সমস্যা ছিল লকডাউন। তাঁর গ্রামে নেট সংযোগের অবস্থা একেবারেই ভালো নয়। ফলে অনলাইন ক্লাসের জন্য বাড়ি থেকে বেরিয়ে এক কিলোমিটারেরও বেশি গিয়ে তবে মিলত নেটের নেটওয়ার্ক। এত বাধা পেরিয়েও আজ ডাক্তারি পড়ছেন দীপ্তি। নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কলেজে। তাঁর গ্রাম থেকে এর আগে কেউ ডাক্তার হননি।

দরিদ্র কৃষক পরিবারের পক্ষে মেয়েকে ডাক্তারি পড়ানো সম্ভব হতো না। তাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চিন্তায় ছিলেন দীপ্তি। অবশেষে পরিত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন খোদ সচিন তেন্ডুলকর। তাঁর ফাউন্ডেশনই দীপ্তির ডাক্তারি পড়াশোনার ব্যয়ভার বহন করছে। সচিন তেন্ডুলকরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দীপ্তি বলেছেন, এখন আমি এমবিবিএস পড়ছি আকোলার সরকারি মেডিক্যাল কলেজে। কঠোর পরিশ্রমের বিকল্প নেই, এ কথা মাথায় রেখেই পড়াশোনা চালিয়ে গিয়ে তার সুফলও পেয়েছি। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন আমাকে যে স্কলারশিপ দিয়েছে সে জন্য আমি কৃতজ্ঞ। উত্তর দিতে দেরি করেননি মাস্টার ব্লাস্টার। সচিন টুইটে লিখেছেন, দীপ্তির এই সফর স্বপ্ন তাড়া করা এবং তার বাস্তবায়ন ঘটানোর নিরিখে অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবে। নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে দীপ্তির উদাহরণ সকলের কাছেই অনুপ্রেরণা হয়ে থাকবে। দীপ্তিকে শুভেচ্ছাও জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক।

এরই মধ্যে গতকালই সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন বন্ধুর সঙ্গেও সকলকে আলাপ করিয়ে দিয়েছেন সচিন। পোষ্য স্পাইককে কোলে নিয়ে সেই ছবি পোস্ট করে লিখেছেন স্পাইকের সোশ্যাল মিডিয়ায় অভিষেক হলো!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+