সচিনের 'অঘটনে' চটে আগুন বাংলাদেশি ফ্যানরা, টুইটারে বিস্ফোরণ
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর অভিনন্দন জানিয়েছিলেন মাস্টারব্লাস্টার কিন্তু বিপত্তির শুরু সেখান থেকেই।
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপরই বাংলার বাঘদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই। নানা মহল থেকে এসেছে প্রশংসা। প্রধানমন্ত্রী হাসিনা স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এই ঐতিহাসিক অ্যাচিভমেন্টের।
মাস্টারব্লাস্টার সচিনও বাংলাদেশের কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন। নিজের টুইট বার্তায় লিখেছেন, দু'দিন দুটো অঘটন! বিসিবি-র বাঘেরা সত্যিই দুর্দান্ত পারফর্ম করল। টেস্ট ক্রিকেট উন্নত হচ্ছে।
2 upsets in 2 days! Inspiring performance by @BCBtigers! Test cricket is thriving #BANvAUS
— sachin tendulkar (@sachin_rt) August 30, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে সচিনের এই টুইটের 'অঘটন' শব্দটি বেশ না পসন্দ হয়েছে বাংলাদেশী ফ্যানদের। তাঁরা সচিনের এই টুইটের সমালোচনাও করেছেন। তাঁদের সাফ বক্তব্য জয় কোনও উপহার নয়, যে কেউ কাউকে এমনি দিয়ে দেবে। শাকিবরা রীতিমতো খেটে এই জিত হাসিল করেছেন। পাশাপাশি তাঁরা এও বলেছেন টেস্টে পাঁচ দিনে ১৫ টা সেশন খেলা হয়েছে, তাতে অস্ট্রেলিয়াকে পর্যদুস্ত করে জিতেছে বাংলাদেশ একে অঘটন বলা উচিত নয়।
এদিকে বীরেন্দ্র সেওয়াগও বাংলাদেশের জয়ের পর টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। নজফগড়ের নবাব লিখেছেন , ওয়েল ডান বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারাতে তোমাদের বাড়তি তাগিদটা চোখে পড়েছে।
অন্যজন বলেছেন, 'অঘটন! এটা কোনও উপহার নয়। লড়াই করে অর্জন করতে হয়েছে।'
Well done Bangladesh. Special effort to beat Australia. #BANvAUS
— Virender Sehwag (@virendersehwag) August 30, 2017
Click it and Unblock the Notifications