Sachin Tendulkar: মানবিক সচিন, শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ মাস্টার ব্লাস্টারের, দেখুন ভিডিও

ক্রিকেটার থাককালীনই সমাজসেবা মূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রয়াস শুরু করেন সচিন তেন্ডুলকর। ২২ গজ থেকে অবসর নিয়েছেন ১০ বছরের কাছাকাছি সময়। কিন্তু মানবিক উদ্যোগ নেওয়া থেকে নিজেকে বিরত রাখেননি। এবার সচিন এবং তাঁর সংস্থা আরও একটি বিশেষ উদ্যোগ নিলেন সমাজের জন্য। অঙ্গবিকৃতি রোগে ভুগতে থাকা শিশুদের পাশে দাঁড়াল মাস্টার ব্লাস্টারের সংস্থা।

বিশেষভাবে সক্ষম শিশুদের মুখে হাসি ফোঁটানোর জন্য মানবিক উদ্যেগ নিলেন সচিন তেন্ডুলকর।বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে কাটানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সচিন। সচিন সঙ্গে বাচ্চাদের কোলে তুলে নেন অঞ্জলি ও সারা। তাঁদের এমন মহানুবতায় মুগ্ধ সেই সব শিশু এবং তাঁর বাবা-মায়েরা।

Sachin Tendulkar

এই ভিডিও-র সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সচিন ‌লিখেছেন, 'দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস হল হাসি। এই জিনিসটা আমাদের ঈশ্বর দিয়েছেন। তাই হাসতে থাকা সবার অধিকার।ভারতে প্রতি বছর প্রায় ৬০ হাজার শিশু এমন সব সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে যা তাদের হাসতে বাধা দেয়। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একদল চমৎকার ডাক্তারের সাথে কাজ করছি যারা ঠোঁট কাটা এবং তালু অস্ত্রোপচারের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনার চেষ্টা করছেন।'

আগামী দিনে সচিন নিজের প্রার্থনার জানিয়েছেন। একইসঙ্গে মাস্টার ব্লাস্টার 'আগামী দশক ঘিরে থাকুক শিশুরাই। যা কিছু হোক শিশুদের কথা ভেবেই। এই খুদেরাই তো ভবিষ্যৎ প্রজন্ম।'

সচিন যিনি সম্প্রতি তার স্ত্রী অঞ্জলি তেন্ডুলকার এবং কন্যা সারা তেন্ডুলকারের সঙ্গে জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভূ-স্বর্গ সফরের বেশ কয়েকটি ভিডিও তুলে ধরেন সচিন।এক কথায় সচিনের সোশ্যাল মিডিয়া শুধুই কাশ্মীর ময়।সামাজিক মাধ্যমে কাশ্মীর ভ্রমণের কোলাজ পোস্ট করে সচিন জানিয়েছেন, কাশ্মীর সফরের স্মৃতিতে একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+