Sachin Tendulkar: ভূস্বর্গে ভগবান! গাড়ি থেকে নেমে কাশ্মীরের রাস্তাতেই ক্রিকেটে মাতলেন সচিন, দেখুন ভিডিও

Sachin Tendulkar: সচিন তেন্ডুলকর প্রথমবার কাশ্মীর সফরে গিয়েছেন। সপরিবারে। অর্জুন তেন্ডুলকর ক্রিকেট নিয়ে ব্যস্ত। ফলে স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে নিয়ে ভূস্বর্গে গিয়েছেন ক্রিকেটের ভগবান।

আজ সচিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যে ভিডিও পোস্ট করেছেন তা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই অবাক, একজন তারকা কীভাবে এতটা সাধারণভাবে মানুষের সঙ্গে মিশে যেতে পারেন? যা দৃষ্টান্তও বটে।

Sachin Tendulkar: ভূস্বর্গে ভগবান!

সচিন গতকালই গিয়েছিলেন আমন সেতু দেখতে। জম্মু ও কাশ্মীরে উরি সেক্টরের লাইন অব কন্ট্রোলে ফাইনাল ফ্রন্টিয়ারে দাঁড়িয়ে স্ত্রী, কন্যাকে নিয়ে ছবিও তোলেন মাস্টার ব্লাস্টার। আমন সেতুর কাছেই কামান পোস্টে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে ঘণ্টাখানেক কথাবার্তাও বলেন সচিন।

কাশ্মীরে গিয়ে সচিন আচমকাই গাড়ি থামিয়ে ঢুকে পড়েছিলেন একটি ব্যাট তৈরির কারখানায়। কাশ্মীরি উইলোর সঙ্গে অন্যান্য ব্যাটের তফাত নিজে যাচাই করে নেন। সেখানেই তিনি ব্যাট কারখানার কর্ণধার ও কর্মীদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছিলেন, দিদির কাছ থেকে প্রথম কাশ্মীরি উইলো ব্যাট উপহার পাওয়ার কথা।

শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে ওই ব্যাট কারখানায় যেভাবে প্রবেশ করে সকলকে অবাক করে দিয়েছিলেন, সেই একই ধরনের ঘটনা ঘটল গতকাল উরিতে। সচিন গাড়িতে যেতে যেতেই দেখেন রাস্তার উপর স্থানীয় কয়েকজন ক্রিকেট খেলছেন। তখনই গাড়ি থামান সচিন।

ক্রিকেট খেলা হচ্ছিল, কিন্তু ছিল না উইকেট। একটি বাক্সের উপর তেলের বোতলকে ব্যবহার করা হয়েছিল উইকেট হিসেবে। কে আর ভেবেছিলেন সেখানেই ক্রিকেট খেলতে চলে আসবেন ক্রিকেটের ভগবান? স্বাভাবিকভাবেই যাঁরা ক্রিকেট খেলছিলেন তাঁরাও অবাক হয়ে যান।

এরপর সচিন বেশ কিছুক্ষণ ব্য়াট করলেন। চেনা কভার ড্রাইভ থেকে নানা ধরনের শট খেলতে দেখা গেল। হয়তো সচিনও ফিরে গেলেন মুম্বইয়ে গলি ক্রিকেট খেলার দিনগুলিতে। ব্য়াট কখনও সোজা, কখনও উল্টো করে ধরে টেনিস বলকে পাঠালেন অনেক দূরে। দর্শক হিসেবে ছিলেন অঞ্জলি, সারাও।

স্থানীয়দের সঙ্গে সেলফিও তুললেন মাস্টার ব্লাস্টার। আজ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে সচিন লিখেছেন, ক্রিকেট ও কাশ্মীর, ভূস্বর্গে দারুণ ম্যাচ। ফলে বোঝাই যাচ্ছে, নৈসর্গিক পরিবেশে কাশ্মীরের রাস্তায় এই মুহূর্ত তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন সচিন। এর আগে, পহেলগাঁওতেও গিয়েছিলেন সচিনরা। কাশ্মীরে যাওয়ার পথে বিমানের ভিতর সচিন, সচিন চেনা স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছিল। সচিনের ব্যাট কারখানায় যাওয়ার পর ক্রিকেট খেলার মুহূর্তও মন জয় করেছে সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+