বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে শুভেচ্ছা বার্তা পাঠালেন 'ক্রিকেট ঈশ্বর'

বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে শুভেচ্ছা বার্তা পাঠালেন 'ক্রিকেট ঈশ্বর'

বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড ক্রিকেট দলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠালেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। রবিবার মেলবোর্নে ইংলিশ ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে মুগ্ধ লিটল মাস্টার। ইংল্যান্ডের এই বিশ্বকাপ জয়কে 'অসাধারণ সাফল্য' বলে উল্লেখ করেছেন সচিন।

বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ক্রিকেট ঈশ্বর

বিশ্বকাপের ফাইনালে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। স্যাম কারানের নেতৃত্বে ইংল্যান্ডের বোলিং লাইন ১৩৭/৮ রানে রুখে দেয় পাকিস্তানকে। স্যাম কারান ৩ উইকেট পান, ২টি করে উইকেট পান আদিল রশিদ এবং ক্রিস জর্ডান। বেন স্টোকস ১টি উইকেট পান। কম রান তাড়া করতে নেমেও কাজটা অতটাও সহজ ছিল না ইংল্যান্ডের জন্য। শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারেই বোল্ড করেন ইংল্যান্ডের ছন্দে থাকা ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে। নাসিম শাহ-হ্যারিস রউফও বিপাকে ফেলেন ইংল্যান্ডদের ব্যাটসম্যানদের। তবে, বেন স্টোকসের ধীর এবং পরিণত ইনিংসের উপর ভর করে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি ইংল্যান্ডের। কঠিন পরিস্থিতি থেকে স্টোকসের কাঁধের উপর ভর করে আরও একটি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

যদিও এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যায় শাহিন শাহ আফ্রিদির হাঁটুতে লাগা চোটকে। হ্যারি ব্রুকসের ক্যাচ নেওয়ার সময়ে হাঁটুতে চোট পান শাহিন। মাঠের বাইরে বেশ কিছু সময় ফিজিও-র সঙ্গে কাটানোর পর তিনি ফের মাঠে নামেন। কিন্তু নিজের তৃতীয় ওভারের প্রথম বল করার পর ব্যাথা অনুভব করেন এবং মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর ওভার শেষ করতে আসা ইফতিখার আহমে ৫ বলে ১৩ রান হজম করেন। এইখান থেকে মোমেন্টাম ঘুরে যায় ইংল্যান্ডের দিকে।

ইতিমধ্যে সারা বিশ্বের বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ ইংল্যান্ডকে এই সাফল্যে জন্য শুভেচ্ছা জানিয়েছে। তবে, সকলের থেকে পাওয়া শুভেচ্ছা আর স্বয়ং 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের থেকে পাওয়া শুভেচ্ছার মধ্যে পার্থক্য রয়েছে। ইংল্যান্ডের ট্রফি হাতে উচ্ছ্বাসের একটি ছবি টুইট করে সচিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "শুভেচ্ছা জানাই ইংল্যান্ডকে দ্বিতীয় টি২০ বিশ্বকাপ জয়ের জন্য। অসাধারণ সাফল্য। দুই দলের মধ্যে এই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং আফ্রিদি যদি চোট না পেত আরও আকর্ষণীয় হয়ে উঠত।"

পাকিস্তান অধিনায়ক বাবর আজমও মনে করেন আফ্রিদির চোটটাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। তিনি বলেন, "আমরা ২০ রান কম করেছিলাম। কিন্তু শেষ ওভার পর্যন্ত লড়াই করে যাওয়াটা অবিশ্বাস্য ছিল। আমাদের বোলিংঅন্যতম সেরা কিন্তু শাহিনের চোট আমাদের অন্য ফলাফলের সম্মুখীন করে, এচা খেলারই অঙ্গ।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+