Sachin Tendulkar's birthday: ক্রিকেট ছেড়ে ফুটবলে মাতলেন, জন্মদিন কেমন ভাবে কাটালেন সচিন? রইলি ভিডিও
গোটা দেশ তাঁর জন্মদিনের উৎসবে মাতোয়ারা। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সচিন পার্বনে নেমেতে ভারতবর্ষ। কিন্তু জন্মদিনের দিন কোথায় রয়েছেন মাস্টার ব্লাস্টার?নিজের ৫১তম জন্মদিনে এখনও প্রকাশ্যে আসেননি বার্থ ডে বয়। তবে জন্মদিনের সকালে প্রকাশ্যে না এলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু উদ্ভাসিত হয়েছেন ভারতীয় ক্রিকেটের ভগবান।
বুধবার সচিন পা দিলেন ৫১ বছরে। জন্মদিনটা একটু অন্যরকমভাবে কাটালেন ভারতীয় ক্রিকেটের ভগবান। জন্মদিনে নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন সচিন। সেখানেই জন্মদিন পালনের মুহূর্তগুলিপ তুলে ধরেছেন। বিশেষ দিনে ক্রিকেট নয়, চুটিয়ে খেললেন ফুটবল।স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে নিয়ে চলে গিয়েছিলেন নিজের ফাউন্ডেশনে। সেখানকার কচিকাঁচাদের সঙ্গে ফুটবল খেললেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ভিডিও পোস্ট করে তাঁর ক্যাপশনে সচিন লিনখেছেন, 'কী অসাধারণ ভাবে জন্মদিনের সপ্তাহ শুরু করলাম। ফুটবল খেলে খুব মজা পেয়েছি। গল্প বলা, কেক কাটা তো ছিলই। ওখানে অসাধারণ সব মেয়েরা রয়েছে। যাদের পাশে রয়েছে সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন। ওরাই প্রথম আমাকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের সপ্তাহ ভীষণ বিশেষ করে দিল।'
What a way to kick off my birthday week! I had so much fun playing football, sharing stories and cutting my birthday cake with these incredible girls who are supported by the Sachin Tendulkar Foundation. They were the first ones to wish me and it made my week truly special!… pic.twitter.com/G8Wlqy4XPf
— Sachin Tendulkar (@sachin_rt) April 24, 2024
সারা বিশ্ব তাঁকে কুর্নিশ জানাচ্ছে অসামান্য দক্ষতা ও কীর্তির জন্য। মাস্টারের জন্মদিন ঘিরে দেশের নানা প্রান্তে এই গরমের মধ্যেও উৎসব চলছে।মাস্টার ব্লাস্টারের জন্মদিন বলে কথা।সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারকে ঘিরে শুভেচ্ছার বন্যা। জন্মদিনের শুভেচ্ছার জোয়ারে ভাসলেন মাস্টার ব্লাস্টারএকদা সতীর্থ ক্রিকেটার থেকে বলিউড নক্ষত্র ৫০তম জন্মদিন উপলক্ষ্যে প্রত্যেকই শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের ভগবানকে।
আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি রয়েছে সচিনের। টেস্টে ৫১ সেঞ্চুরি ও ওয়ান ডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি।কিন্তু সেঞ্চুরির সেঞ্চুরির পাশাপাশি কিংবদন্তির এমন কিছু রেকর্ড আছে, যার ধারেকাছে নেই বিশ্বক্রিকেটের কোনও তারকা। ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে রেকর্ড ২০০টি টেস্ট খেলেছেন সচিন। তাতে ১৫৯২১ রান রয়েছে। যা টেস্টে সর্বোচ্চ।












Click it and Unblock the Notifications