সচিনের গ্যারাজে ল্যামবারগিনির নতুন মডেল, দাম শুনলে চমকে যাবেন
মাঠের বাইরে বরাবারই শৌখিন মানুষ সচিন তেন্ডুলকর। দামি গাড়ি তাঁর গ্যারাজে শোভা বৃদ্ধি করেছে। খেলার সৌজন্যে উপহার পাওয়াই হোক বা নিজের অর্থে কেনা, মাস্টার ব্লাস্টারের বাহনের প্রতি প্যাশন সবারই জানা। আইপিএল শেষের পর সচিনের গ্যারাজে যুক্ত হল আরও একটি সংখ্যা। ল্যামবারগিনি উরুস এস কিনলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর।
বিলাসবহুল গাড়িটির দাম কিন্তু চমকে দেওয়ার মতো। ভারতীয় মুদ্রায় এই গাড়িটির দাম ৪ কোটি ১৮ লক্ষ টাকা। কিছুদিন আগেই অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়িটি আত্মপ্রকাশ করেছে। সদ্যই ভারতের বাজারে এসেছে এই গাড়ি।

ল্যাম্বরগিনি দাবি, পারফরম্যান্স অনুসারে এই গাড়ি মাত্র ৩.৫ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা ও ১২.৫ সেকেন্ডে ২০০ কিমি/ঘণ্টা বেগে ছুটতে পারে।য়টি ড্রাইভ মোড পাওয়া যাবে। যার মধ্যে তিনটি অন-রোড পারফরম্যান্সের জন্য ও তিনটি অফ-রোড পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে। গাড়িটির অনান্য ফিচারও বেশ আর্কষণীয়।
সচিনের গ্যারেজে একাধিক দামি গাড়ি রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি উপহার পাওয়া। ম্যান অফ দ্য সিরিজ হিসাবেও বেশ কয়েকটি গাড়ি পুরস্কার পেয়েছিলেন সচিন। একটি পোরশে রয়েছে সচিনের। পোরশে ৯১১ টার্বো এস চালাতে দেখা গিয়েচিল সচিনকে। গাড়িতে সচিনকে স্পষ্টভাবে দেখা না গেলেও রেজিস্ট্রেশন নম্বরটি এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপের। যে সংস্থা সচিনের নিজস্ব।

এছাড়াও রয়েছে , নিসান জিটি আর ইগোইস্ট। এই এডিশনের মাত্র ৪৩টি ইউনিট রয়েছে পৃথিবীতে। আর ভারতে কেবল একটি মালিক সচিন তেন্ডুলকর। ল্যামবারগিনি উরুস এস কেনায় সচিনের গর্বের মুকুটে আরও একটি রঙিন পালন যুক্ত হল। ক্রিকেটের মতোই গাড়ির প্রতিও সচিনের প্যাশান রয়েছে।

সম্প্রতি নতুন গাড়ি যুক্ত হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার গ্যারেজেও। মার্সিডিজ বেঞ্জের ফেসবুকে পেজে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ের হাতে একটি মার্সিডিজ বেঞ্জ জিএলএস গাড়ির চাবি তুলে দেওয়া হচ্ছে। তাঁদের হাতে ফুলের স্তবকও তুলে দেওয়া হয়েছে। তবে এটি মহারাজ কিনেছেন নাকি তাঁকে উপহার দেওয়া হয়েছে তা জানা যায়নি।












Click it and Unblock the Notifications