মুম্বই ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সচিন, ভারতীয় ক্রিকেটে তারা দিয়ে 'বোম্বে'
সচিন তেন্ডুলকর বিশ্বাস করেন ভারতীয় ক্রিকেটে বহু তারকা দিয়েছে মুম্বই। মুম্বই টি-টোয়েন্টি লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সচিন।
ভারতীয় ক্রিকেটে একটা সময় পুরোটাই দাপট ছিল মুম্বই লবির। তবে শুধু লবির দাপটই নয় মুম্বই দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটে একের পর এক রত্ন উপহার দিয়েছে। তবে তাদের শ্রেষ্ঠ রত্ন সচিন তেন্ডুলকর। সচিন নিজেও স্বীকার করে নিয়েছেন তিনি মুম্বই ক্রিকেটের অবদান।

এবার মুম্বইতে নিজেদের মুম্বই টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে। সচিন নিজেও উচ্ছ্বসিত এই টুর্নামেন্ট নিয়ে। তাঁর মতে তরুণ প্রতিভারা এই মঞ্চ থেকে নিজেদের মেলে ধরতে পারবেন।
সচিন বলেছেন, '৪১ বছর ধরে মুম্বই রনজি ট্রফি জিতে নিয়েছে, এ এক দারুণ ইতিহাস। ' সচিন বলেছেন মুম্বই ক্রিকেট ভারতকে অজিত ওয়াদেকর, সুনীল গাভাসকর, চন্দ্রকান্ত পন্ডিত, দিলীপ বেঙ্গসরকার , সঞ্জয় মঞ্জেরেকর, প্রবীণ আমরে, বিনোদ কাম্বলি। এখনকার দিনেও রয়েছেন রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার ও শার্দুল ঠাকুর।
মুম্বইয়ের টি-টোয়েন্টি লিগের সূচনায় এসে সচিনও নস্টালজিক হয়ে পড়েছেন নিজের ক্রিকেট শুরুর দিনের কথা মনে করে। শিবাজি পার্ক থেকে শুরু করে মেরিন ড্রাইভের ধারের জিমখানায় ক্রিকেট শিক্ষা চালিয়েছেন। এভাবেই ধীরে ধীরে তার ক্রিকেট শিক্ষা এগিয়েছে।
সচিন বলেছেন একজন উঠতি ক্রিকেটার মুম্বইয়ে যেভাবে সুযোগ পান সেভাবে আর কোথাও পাননা। সচিন জানিয়েছেন তিনি টেনিসবলে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। তবে এখন ক্রিকেট এত বেড়েছে তাতে ক্রিকেট ভালো পেশা হয়ে উঠছে। সচিন বলেছেন এখন রনজি না খেলেও শুধু এই ধরণের টুর্নামেন্ট খেলেও ভালোভাবে পরিবার প্রতিপালন করা যায়।












Click it and Unblock the Notifications