যেই দলকে নিয়ে কপিল আশা দেখছেন না সেই ভারতকেই বিশ্বকাপের ফাইনালে দেখছেন সচিন
যেই দলকে নিয়ে কপিল আশা দেখছেন না সেই ভারতকেই বিশ্বকাপের ফাইনালে দেখছেন সচিন
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে ভারতীয় দলের খেলার সুযোগ ভাল মতো রয়েছে বলে মনে করেন সচিন তেন্ডুলকর। তবে, বিশ্বকাপে ভারতকে ফাইনাল পর্যন্ত পৌঁছতে হলে একাধিক কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হতে হবে। সচিন চান ভারতীয় দল জিতুক এই প্রতিযোগীতা, তবে সচিন মনে করেন ভারতের পাশাপাশি এই প্রতিযোগীতায় শেষ চারে জায়গা করে নিতে পারে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। যদিও ২৪ ঘণ্টা আগেই কপিল দেব জানিয়েছেন, তিনি খুব একটা আশাবাদী নন এই দল নিয়ে। তিনি মনে করেন ভারতের শেষ চারে খেলার সম্ভাবনা ৩০ শতাংশ।

যদিও সচিন মনে করেন এই প্রতিযোগীতায় তাঁর ডার্ক হর্স দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। সচিন জানিয়েছেন, সেপ্টেম্বরে, অক্টোবরে দক্ষিণ আফ্রিকায়ও একই রকম পরিবেশ থাকে তাই তাঁদের এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না। সচিন মনে করেন ভারতীয় দল যথেষ্ট ব্যালেন্সড এবং এই দলের সেই কম্বিনেশন রয়েছে যেখানে মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে পারে।
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচেও রোহিত শর্মার দলকে এগিয়ে রেখেছেন সচিন। তিনি বলেছেন, "আমার হৃদয় ভারতের সঙ্গে রয়েছে এবং আমি সব সময়ই চাইবো ভারত জিতুক। আমি এক জন ভারতীয় শুধু সেই জন্য নয়, আমি সত্যিই বিশ্বাস করি আমাদের সেই ক্ষমতা রয়েছে এই পরিবেশে পারফর্ম করার জন্য।" মাস্টার ব্লাস্টার মনে করেন জসপ্রীত বুমরাহের অভাব পূরণ করার থেকেও অনেক বেশি ভারত পেয়েছে মহম্মদ শামি দলে আসায়। তিনি মনে করেন, শামি নিজের গতি এবং দক্ষতার মধ্যে দিয়ে ভারতকে অন্য স্তরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। সচিন মনে করেন প্রথম একাদশেই সুযোগ পাবেন শামি। এ দিন অর্শদীপ সিং-এর প্রশংসা শোনা গিয়েছে 'ক্রিকেট ঈশ্বর'-এর কন্ঠে। সচিন মনে করেন একজন ব্যালেন্সড ক্রিকেটার অর্শদীপ এবং প্রতিশ্রুতিবান ক্রিকেটার এই পাঞ্জাব তনয়।
পাকিস্তানের বিরুদ্ধে ২৩ অক্টোবর বিশ্বকাপের সুপার ১২-এর ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারত। এর আগে প্রথম অনুশীন ম্যাচে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ভারত খেলতে পারেনি কারণ বৃষ্টির কারণে তা ভেস্তে যায়। মেলবোর্নে ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications