Sachin Tendulkar: বয়সকে হারিয়ে বাইশ গজে স্বমহিমায় সচিন, মাস্টারের ব্যাটিংয়ে মুগ্ধ ভক্তরা, দেখুন ভিডিও
বয়স একটা সংখ্যা মাত্র। ২২ গজে ব্যাট হাতে নেমে ফের একবার প্রমাণ করলেন সচিন তেন্ডুলকর। জীবনের পাতায় বয়স হাফ সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। কিন্তু বয়স বেড়ে গেলেও সচিন আছেন নিজের ছন্দেই। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে খেলতে নেমেছেন সচিন, ব্যাট হাতে ফের একবার মুগ্ধ করলেন লিটল মাস্টার। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সচিন বন্দনা।
মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ২১ বলে ৩৪ রান করেন। পাঁচটা চারের সঙ্গে একটি ছক্কা মারলেন। যেভাবে একের পর এক বল মাঠের বাইরে পাঠালেন তাতে পুরানো স্মৃতিকে মনে করিয়ে দিলেন সচিন। ক্রিকেটার জীবন থেকে অবসর নিয়েছেন এক দশকের বেশি সময় হয়ে গেল। কিন্তু ফিটনেস ধরে রেখেছে এখনও।

অন্য একজন লিখেছেন, ৫০ বছর পেরিয়ে যাওয়ার পরও সচিন ব্যাট করতে নেমে প্রায় ২০০ স্ট্রাইক রেটে খেলছেন। কেরিয়ারের সেরা সময়ে টি২০ ক্রিকেট খেললে সচিন কী করতে সেটা ভাবলেই অবাক লাগে। আসলে সচিন শুধু ক্রিকেট খেলার জন্যই জন্মেছেন। বয়স কোনও দিনই তাঁর কাছে কোনওব সমস্যা সৃষ্টি করতে পারেনি।
Sachin Tendulkar can fill the crowd like this even at the age of 70. The greatest sportsperson of this country.pic.twitter.com/YJxtz4HQTl
— R A T N I S H (@LoyalSachinFan) February 25, 2025
২২ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ছয় দলকে নিয়ে প্রথমবারের জন্য শুরু হয়েছে দ্য ইন্টারন্যাশনাল মাস্টার্স। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক মাস্টার্স লিগের শুরু থেকেই দুরন্ত ছন্দে ভারত। ভারতীয় মাস্টার্স দলের অধিনায়ক হয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। সচিনের পাশাপাশি ভারতীয় দলের হয়ে খেলছেন যুবরাজ সিং, সুরেশ রায়না, আম্বাতি রাইডু সহ আরও অনেকে.
Just here to say,
— Misty Sinha (@naive_shrewd) February 25, 2025
Sachin Tendulkar was born because God wanted to play Cricket 🙌
PS- Ye Mumbai valo ka Cute Intent ek din mere mrityu ka karan banega🙂#SachinTendulkar pic.twitter.com/eZPRYpClKm
২২ গজে আবার ফিরছেন সচিন তেন্ডুলকর। ২০১৩ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন। বর্তমানে তাঁর বয়স হাফ সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। কিন্তু ক্রিকেটের প্রতি মাস্টার ব্লাস্টার্সের টান তো চিরকালীন এবং চিরন্তন। সেই টানেই ২২ গজে ফের একবার মাঠে নেমেছেন সচিন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম ম্যাচে ২২২ রান করেও মাত্র ৪ রানে জয় পায় ভারত। তবে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হেলায় হারাল ভারত। ইংল্যান্ড মাস্টার্স দলকে ৫০ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে সচিনের দল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications