কোন ক্রিকেটারের কথায় অবসর ভেঙে ফের ব্যাট ধরবেন সচিন!

কোন ক্রিকেটারের কথায় অবসর ভেঙে ফের ব্যাট ধরবেন সচিন!

সচিন তেন্ডুলকরকে চ্যালেঞ্জ জানালেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিসে পেরি। তা গ্রহণ করে অবসর ভেঙে ফের ক্রিকেটে ফেরার বার্তা দিলেন মাস্টার ব্লাস্টার্সও। জানালেন, এক ওভার অবশ্যই ব্যাট করবেন তিনি।

কোন ক্রিকেটারের কথায় অবসর ভেঙে ফের ব্যাট ধরবেন সচিন!

রবিবার মেলবোর্নের জংশন ওভালে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। ওই একই দিনে এবং একই মাঠে অস্ট্রেলিয়ার বুশ ফায়ার চ্যারিটি ম্যাচে টিম রিকি পন্টিং-র মুখোমুখি হবে টিম অ্যাডাম গিলক্রিস্ট। সেই ম্য়াচ খেলবেন বিশ্বের সব তাবড় প্রাক্তন ক্রিকেটাররা। তার আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টি ম্যাচের বিরতিতে ফের ব্যাট হাতে মাঠে নামতে দেখা যেতে পারে সচিন তেন্ডুলকরকে। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিসে পেরির বল ফেস করবেন মাস্টার ব্লাস্টার।

Not our day today, but we're gearing up for a huge day tomorrow with the Bushfire Cricket Bash straight after our must-win match against England!@sachin_rt, keen for a hit in the middle to rustle up a few more $ for bushfire affected communities? 👉 https://t.co/aKGDE5AH4f pic.twitter.com/RtAxyot7ow
— Australian Women's Cricket Team 🏏 (@AusWomenCricket) February 8, 2020

বুশ ফায়ার চ্যারিটি ম্যাচে টিম রিকি পন্টিং-র কোচ হয়েছেন সচিন তেন্ডুলকর। তাই রবিবার মেলবোর্নের জংশন ওভালে উপস্থিত থাকবেন মাস্টার ব্লাস্টার। তা জানার পরেই টুইটারে সচিনের উদ্দেশে এক ভিডিও বার্তা পোস্ট করেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিসে পেরি। ভিডিও-র শুরুতে অস্ট্রেলিয়ার বুশ ফায়ার চ্যারিটি ম্যাচে অংশ নেওয়ার জন্য লিটল মাস্টারকে ধন্যবাদ জানিয়েছেন পেরি। একই সঙ্গে তাঁর আবেদন, ইনিংস ব্রেক চলাকালীন তাঁদের (অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল) সঙ্গে এক ওভার ক্রিকেট খেলুক সচিন। মাঠের বাউন্ডারি ফেন্সের কাছে এই খেলা হবে বলে জানিয়েছেন পেরি।

Sounds great Ellyse. I would love to go out there & bat an over (much against the advice of my doctor due to my shoulder injury).
Hope we can generate enough money for this cause, & to get me out there in the middle.

You can get involved & donate now on https://t.co/IObcYarxKr https://t.co/gl3IVirCBY
— Sachin Tendulkar (@sachin_rt) February 8, 2020

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিসে পেরির টুইটের জবাব দিয়েছেন ৪৬ বছরের সচিন তেন্ডুলকর। বলেছেন, তিনি এক ওভার ব্যাট করতে প্রস্তুত। কিন্তু কাঁধে চোট থাকায় এর জন্য তাঁকে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে বলেও জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+