শেফালিদের সংবর্ধনা প্রদান করবেন সচিন, ভারতের বিশ্বজয়ীদের নিয়ে বিশেষ পরিকল্পনা বিসিসিআইয়ের

শেফালি ভার্মার নেতৃত্বাধীন ভারত আইসিসি মহিলা অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ জিতেছে। সেই দলকে সংবর্ধনা জানাবে বিসিসিআই, বুধবার হাজির থাকবেন সচিন তেন্ডুলকর।

আইসিসি টি ২০ বিশ্বকাপে প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। আইসিসি মহিলা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবারই প্রথম হলো। টি ২০ ফরম্যাটে আয়োজিত সেই বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার মাটিতে জিতে ইতিহাস রচনা করেছে শেফালি ভার্মার নেতৃত্বাধীন দল। যা নিশ্চিতভাবেই শেফালি ও রিচা ঘোষকে সিনিয়র দলের হয়ে টি ২০ বিশ্বকাপ জেতার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

শেফালিদের সংবর্ধনা

শেফালিদের সংবর্ধনা

বিসিসিআই সচিব জয় শাহ গতকালই ঘোষণা করেছিলেন, বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধিত করা হবে বুধবার। ভারত-নিউজিল্যান্ড সিরিজ নির্ণায়ক তৃতীয় টি ২০ আন্তর্জাতিক ম্যাচে শেফালির নেতৃত্বাধীন গোটা দল হাজির থাকবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিশ্বজয়ী দলের জন্য ৫ কোটি টাকার আর্থিক পুরস্কারও ঘোষণা করেছিলেন জয়। আজ এক টুইটের মাধ্যমে জানালেন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আরও আপডেট।

উপস্থিত থাকবেন সচিন

জয় শাহ আজ রাতে টুইটে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং বিসিসিআইয়ের পদাধিকারীরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সংবর্ধিত করবেন মহিলাদের যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে। ১ ফেব্রুয়ারি (বুধবার) সেই অনুষ্ঠানটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই তরুণ ক্রিকেটাররা আমাদের দেশকে গর্বিত করেছেন। তাঁদের কীর্তিকে আমরা সম্মানিত করতে চলেছি।

মাস্টার ব্লাস্টারের প্রশংসা

ভারত বিশ্বকাপ জেতার পর টুইটে সচিন তেন্ডুলকর লিখেছিলেন, ভারতীয় মহিলা ক্রিকেটের ক্রমেই উত্তরণ ঘটছে। প্রথমে উইমেন্স প্রিমিয়ার লিগের ঘোষণা, তারপরই অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। বিশ্বকাপ জয়ের জন্য গোটা দলকে অভিনন্দন জানাচ্ছি। এই খেলার প্রতি পুরো প্রজন্মকে আকৃষ্ট করবে এই সাফল্য। উল্লেখ্য, শেফালি ভার্মা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় যে টি ২০ বিশ্বকাপ শুরু হবে সিনিয়র দলের সঙ্গে যোগ দিয়ে কাপ জেতাই এখন তাঁর ফোকাস। তার আগে সচিনের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে শেফালিদের। ফলে বলা যেতেই পারে মাস্টারস্ট্রোক দিল বিসিসিআই।

টি ২০ বিশ্বকাপ জয় টার্গেট

হরমনপ্রীত কৌরের ভারত টি ২০ বিশ্বকাপের আগে দারুণ ফর্মে রয়েছে। ত্রিদেশীয় সিরিজে আজ ভারতীয় মহিলা ক্রিকেট দল হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। এই টুর্নামেন্টে ভারত একটি ম্যাচেও হারেনি। পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে ভারত। আজ ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৪ রান তোলে। দীপ্তি শর্মা ৪ ওভারে ২টি মেডেন-সহ ১১ রান দিয়ে তিনটি উইকেট নেন। মহিলাদের টি ২০ আন্তর্জাতিকে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি মেডেন ওভার করার নজিরটি গড়লেন দীপ্তি। পূজা বস্ত্রকার নেন ২ উইকেট। জবাবে ভারত ১৩.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে। জেমাইমা রডরিগেজ ৩৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। টুর্নামেন্টের তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা। শেফালিরা যোগ দিলে ভারতের শক্তি আরও বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+