Ram Temple Opening: বিরাট চমক! রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সচিন-কোহলিকে আমন্ত্রণ, তালিকায় রয়েছেন কারা?
দেড় মাসও বাকি নেই রাম মন্দির উদ্বোধনের।আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। রামলালার মূর্তি অযোধ্যার অস্থায়ী মন্দির থেকে নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাবেন খোদ নরেন্দ্র মোদী। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। উদ্বোধনী অনুষ্ঠানকে জমকালো করে রাখতে চাইছে বিজেপি সরকার।
মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত থাকবেন অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু বিজেপির প্রথমসারির নেতা-মন্ত্রীরাই নয়, এই অনুষ্ঠানেম আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের বহু বিশিষ্ট মানুষকেই।খেলাধুলা, সিনেমা অভিনেতা, শিল্পপতি ছাড়াও সমাজের অন্যান্য বিশিষ্টরা। সেই তালিকাতেই রয়েছেন রিবাট কোহলি এবং সচিন তেণ্ডুলকরও।যদিও এবিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

এই তালিকায় অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমারদের থাকার কথা রয়েছে। এছাড়াও ভারতীয় সেনার প্রতিনিধি, বিশিষ্ট আইনজীবী, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক থেকে পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপ্তরাও আমন্ত্রিত থাকবেন।বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হচ্ছে তাঁদের ইমেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। মন্দির উদ্ধোধনের দিন প্রায় ৫০০ মিটার পথ খালি পায়ে মূর্তি হাতে নিয়ে হাঁটবেন। এমনই প্রস্তাব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে।
রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রায় ২৫ হাজার হিন্দু পুরোহিত এবং ১৩৬ সনাতনীকে আমন্ত্রণ জানানো হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠায়। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।
লোকসভা ভোটের আগে রাম মন্দির বিজেপির কাছে অন্যতম বড় ইস্যু। উদ্বোধনী অনুষ্ঠানেই তাক লাগিয়ে দিতে চাইছেন বিজেপি সরকার।নতুন বছরের শুরু থেকেই রাম মন্দির ইস্যু নিয়ে ঝাঁপাতে চলেছে বিজেপি।












Click it and Unblock the Notifications