শচীন শুধু শতরান করতেন, দ্বিশতরান, ত্রিশতরান করতে জানতেন না : কপিল দেব
বেঙ্গালুরু, ২৯ অক্টোবর : ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেব। দুবাইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানালেন, শচীন নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি।
কপিলের মতে, শচীন এতবছর ক্রিকেট খেলে যে রেকর্ড করেছেন তার অনেক বেশি করার ক্ষমতা ধারী ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিযোগিতাপূর্ণ আবহাওয়ায় থেকেও নিজের মুম্বইয়ের খেলার ধরন থেকে শচীন বেরিয়ে আসতে পারেননি।

কপিলের মতে, আর সেই কারণেই অনেক শতরান করলেও শচীনের পক্ষে বেশি করে দ্বিশতরান বা ত্রিশতরান করা সম্ভব হয়নি। এই বিষয়ে শচীনের খামতি রয়েই গিয়েছিল।
এখানেই না থেমে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব জানিয়েছেন, শচীনের ক্ষমতা ছিল। টেকনিকও ছিল অসাধারণ। সেদিক থেকে দেখতে গেলে শচীন ছিলেন পরিপূর্ণ ক্রিকেটার। তবে দেখে মনে হত, শুধু শতরান করে থেমে যাওয়াই শচীনের কাজ।
ভিভ রিচার্ডসের মতো নির্মম শচীন কোনওদিন হয়ে উঠতে পারেননি। এইকথা বলে কপিলের বিস্ফোরণ, "শচীন আমার কাছে এলে আমি বলতাম যাও খেলাটাকে উপভোগ করো। বীরেন্দ্র শেহওয়াগের মতো খেলো।" একমাত্র তাহলেই শচীনকে পুরোপুরিভাবে পাওয়া সম্ভব ছিল বলে জানিয়েছেন কপিল।












Click it and Unblock the Notifications