'আমি শ্রী শ্রী ভজহরি', নয়া অবতারে সচিন, এই ভিডিও না দেখলে নতুন বছরই বৃথা
পুরোন বছর চলে যাওয়া আর নতুন বছর আসা এরমধ্যে চুটিয়ে বিভিন্ন ধরণের কাজ সেরে নিচ্ছেন।
ব্যাট হাতে তাবড় বিপক্ষের ঘাম ছুটিয়ে দেওয়া মাস্টারব্লাস্টার এবার নয়া অবতারে। শেফের ভূমিকায় তিনি। যেভাবে নিজের বারবি কিউ রান্নার ভিডিও পোস্ট করেছেন তাকে কুর্নিশ সকলের।

ইন্টারনেটে অত্যন্ত হিট হয় বিভিন্ন কুকিং ভিডিও। তবে সচিনের নতুন আসা এই ভিডিও যেকোনও কুকারি শ্যো-য়ের ভিডিওকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। ইতিমধ্যেই মাস্টারব্লাস্টারের সেই রান্নার ভিডিও তাঁর ফ্যান মহলে ভাইরাল। এর আগে সচিন বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন। কখনো রাস্তা চলতি পাশের গাড়ির সওয়ারিকে বলেছেন হেলমেট পড়ে গাড়ি চালাতে ,কখনো আবার অন্য কিছু। তবে মাস্টারব্লাস্টারের বেশির ভাগ ভিডিওয় হয় ভাইরাল।
এদিন রান্নার পাশাপাশি রান্না থেকে যে দারুণ স্বাদ গন্ধ ছেড়েছে তার বিবরণও দিয়েছেন মাস্টারব্লাস্টার আর তাতেই আরও ইউনিক হয়ে উঠেছে এই ভিডিও। 'ঘ্রাণেন অর্ধভোজনম্' - এই কথা -র সূত্র ধরেই জিনিসটা থেকে আঘ্রাণ নিয়ে দেখিয়েছেন সচিন। এও দাবি করেছেন জিনিসটি দারুণ সুস্বাদু হচ্ছে। নিউ ইয়ার স্পেশাল বার বি কিউটা এককথায় এক ঘর। গ্রিলে চাপানোর আগে সচিন জানিয়েছেন এরপর যত সময় যাবে তত সুস্বাদু হবে খাদ্য দ্রব্যটি। জিভে জল আনিয়েই ছাড়বে সচিনের এই কুকিং ভিডিও।
ভিডিও-র ট্যাগে সচিন লিখেছেন, 'বন্ধুর জন্য নিউ ইয়ার ইভে এই রান্না করা দারুণ আনন্দের, আমি দারুণ খুশি ওঁরা এই জিভে জল আনা খাবার উপভোগ করবেন।সকলকে ২০১৮-র শুভেচ্ছা । '
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">It was a pleasure to cook for my friends on New Year’s Eve. I am glad all of them enjoyed and are still licking their fingers 😜<br>Hope you all had a great New Year's Eve as well. Wishing you all a fantastic 2018. Stay blessed always. <a href="https://t.co/aOPVJUscx4">pic.twitter.com/aOPVJUscx4</a></p>— sachin tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/948049587897483264?ref_src=twsrc%5Etfw">January 2, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications