বুমরাহ’কে সহ অধিনায়ক করার সিদ্ধান্তে হতবাক প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান

বুমরাহ’কে সহ অধিনায়ক করার সিদ্ধান্তে হতবাক প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান

দক্ষিণ আফ্রিকা'র বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ঘোষিত দলে একের পর এক চমক দিয়েছে বিসিসিআই। তবে, সব থেকে বড় চমকটা তিন ম্যাচের সিরেজের জন্য জসপ্রীত বুমরাহ'কে সহ অধিনায়ক ঘোষণা করা। বিসিসিআই-এর সিদ্ধান্তে রীতিমত অবাক ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান সাবা করিম।

বুমরাহ’কে সহ অধিনায়ক করার সিদ্ধান্তে হতবাক প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান

চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত শর্মা ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন না। তাঁর পরিবর্তে প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে দলনেতার দায়িত্ব পালন করবেন টেস্টে ভারতের সহ-অধিনায়ক লোকেশ রাহুল। এরই সঙ্গে সকলকে অবাক করে জসপ্রীত বুমরাহের নাম সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করে চেতন শর্মা'র নেতৃত্বাধীন বিসিসিআই-এর সিনিয়র সিলেকশন কমিটি।

ওডিআই দল ঘোষণার আগে জল্পনা ছিল হয়তো সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে ঋষভ পন্থ বা শ্রেয়াস আইয়ারের নাম। আইপিএল-এ এই দুই তরুণ ক্রিকেটার অধিনায়ক হিসেবে দক্ষতার প্রমাণ দিয়েছেন। তারই ভিত্তিতে মনে করা হয়েছিল শ্রেয়াস বা ঋষভের মধ্যেই কাউকে বেছে নেবেন নির্বাচক'রা। কিন্তু অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকা বুমরাহ'কে আকস্মিক ভাবে এই দায়িত্ব দেওয়ায় সাবা করমিরে মতোই অবাক সাধারণ সমর্থকেরা।

ভারতীয় দলের প্রাক্তন এই উইকেটরক্ষকের কথায়, "আমি প্রচণ্ড অবাক; জসপ্রীত বুমরাহ'কে সহ-অধিনায়ক করা হবে, এমনটা একেবারেই প্রত্যাশিত ছিল না। আমি আশা করেছিলাম সহ-অধিনায়ক হওয়ার বিচারে বেশি সুযোগ রয়েছে ঋষভ পন্থের। দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক হিসেবে পন্থের পারফরম্যান্সও খুব ভাল। আমরা দেখার জন্য মুখিয়ে রয়েছে কী ভাবে ও ম্যাচ রিড করে। অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওর।"

ভারতের জার্সিতে তিন ফরম্যাটে সফল হলেও ক্রিকেটের সর্বোচ্চ স্তরে অধিনায়কত্ব করার কোনও অভিজ্ঞতাই নেই বুমরাহের। এই একই কথা মনে করিয়ে দিয়েছেন সাবা। প্রাক্তন জাতীয় নির্বাচকের কথায়, "জসপ্রীত বুমরাহের ট্যালেন্ট রয়েছে। ভারতীয় দলে ওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখনও পর্যন্ত কোথাও অধিনায়কত্ব করেনি বুমরাহ। ফলে এই সিদ্ধান্ত কিছুটা হলেও অবাক করার মতো। আমার মনে হয়েছিল সহ-অধিনায়ক হওয়ার বিচারে ঋষভ পন্থ প্রথম পছন্দ হতে পারে।"

ভারতের জার্সিতে এখনও পর্যন্ত ২৫টি টেস্টে ১০৬টি উইকেট শিকার করেছেন বুমরাহ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬৭ ম্যাচে তাঁর সংগ্রহ ১০৮টি উইকেট। ৫৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বুমরাহ দেশের হয়ে প্রতিনিধিত্ব করে ৬৬টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+