দিন-রাতের টেস্টের ভাবনায় বিসিসিআই, জানালেন প্রাক্তন ক্রিকেটার
রাত দিনের টেস্টের ভবিষ্যত উজ্জ্বল জানালেন সাবা করিম, রনজিতে হবে হোম -অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট।
এবার দিন -রাতের টেস্টের জন্য সওয়াল করলেন সাবা করিমও। বিসিসিআইয়ের জিএম অপারেশনসের প্রতিনিধি সাবা করিম এরকম জানিয়েছেন।

সাবা করিমের মতে ক্রিকেটের প্রাচীনতম ফর্মাট বাঁচিয়ে রাখতে দিন-রাতের টেস্টই উপায়। সাবা করিম বলেছেন, 'আমরা সম্ভবনা খুঁজে দেখছি। দিন-রাতের টেস্টের রাস্তায় হাঁটার খুব জোরালো কারণ রয়েছে। সারা পৃথিবীর নিরিখে যদি দেখি ইতিমধ্যেই অনেক দেশ এগিয়ে গেছে। তারা খুব ভালো ফলও পেয়েছে। '
ভারতের প্রাক্তন উইকেটরক্ষক আরও জানিয়েছেন, এইরকম ভাবে যারা টেস্ট আয়োজন করেছেন তারা প্রচুর দর্শকও পেয়েছেন। কিন্তু কীভাবে এটা কাজ করানো যায় তা নিয়ে আলোচনা করা হচ্ছে।

এদিকে শুধু এটাই নয় সাবা করিম জানিয়েছে ভারতীয় দল যেসব জায়গায় ম্যাচ খেলতে যাবে সেখানে আগে ভারতীয় এ দলকে খেলতে পাঠানো হবে। যাতে কিছু সংখ্যক জাতীয় দলের প্লেয়ারও থাকবেন। যাতে তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন।
এদিকে সামনের মরশুম থেকে রনজির নক আউটে হোম-অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট করানোর ভাবনাও কার্যকরী করতে চলেছে বোর্ড।












Click it and Unblock the Notifications