SA20 2025: ২০ ওভারই করলেন স্পিনাররা! বিশ্বে প্রথম এমন নজির পার্ল রয়্যালসের, সৌরভের দলের বিরুদ্ধে
SA20 2025: দক্ষিণ আফ্রিকায় আইপিএলের ধাঁচে টি২০ টুর্নামেন্ট এসএ২০ চলছে। তাতেই বিশ্বরেকর্ড গড়ল পার্ল রয়্যালস।
টি২০-র ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটে এই প্রথম কোনও দল পুরো ২০ ওভারই করাল স্পিনারদের দিয়ে। ম্য়াচ জেতার সঙ্গে সঙ্গে পার্ল রয়্যালস নিশ্চিত করে ফেলল প্লে-অফের জায়গাও।

পার্লে বোল্যান্ড পার্কে গতকাল পার্ল রয়্যালের প্রতিপক্ষ ছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায় যে দলের ডিরেক্টর অব ক্রিকেট। সৌরভ এসএ২০-র আসরে ছিলেন। কলকাতায় এসেছেন ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ আন্তর্জাতিকের আগে। জানান, প্রিটোরিয়া ক্যাপিটালস প্লে-অফে উঠলে তিনি ফের দক্ষিণ আফ্রিকায় যাবেন।
কিন্তু প্রিটোরিয়া ক্য়াপিটালসের যা অবস্থা তাতে প্লে-অফে ওঠা এখনও নিশ্চিত নয়। গতকাল হারের ফলে সেই সম্ভাবনা ধাক্কা খেয়েছে নিশ্চিতভাবেই। প্রিটোরিয়া ক্যাপিটালস টস জিতে ফিল্ডিং নিয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে প্রিটোরিয়া ক্যাপিটালস তোলে ৪ উইকেটে ১৪০ রান।
জো রুট ওপেন করতে নেমে ৫৮ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক ডেভিড মিলার অপরাজিত থাকেন ১৮ বল ২৯ রান করে। উইল জ্যাকস, ইথান বশ, সেনুরান মুথুসামী ও কাইল সাইমন্ডস একটি করে উইকেট দখল করেন।
Spin it to win it 🔥🫡 pic.twitter.com/kCFa7xi1WG
— Paarl Royals (@paarlroyals) January 25, 2025
জবাবে খেলতে নেমে প্রিটোরিয়া ক্যাপিটালস ৭ উইকেটে ১২৯ রানের বেশি তুলতে পারেনি। উইল জ্যাকসের ৫৩ বলে ৫৬ ও কাইল ভেরেইনের ৩৩ বলে ৩০ রান ছাড়া বাকি ব্যাটাররা কেউ দুই অঙ্কের রান পাননি। অতিরিক্ত রান ২১।
তবে পার্ল রয়্যালস চমক দিল বোলিংয়ে। মিলার যে পাঁচজন বোলার ব্যবহার করলেন তাঁদের সকলেই স্পিনার। বিয়র্ন ফরচুইন ১টি মেডেন-সহ ৪ ওভারে ২০, মুজিব উর রহমান ৪ ওভারে ১৭ ও জো রুট ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। দুনিথ ওয়েল্লালাগে ১টি মেডেন-সহ ৪ ওভারে ১৬ রান খরচ করে নেন ১টি উইকেট। নকাবায়োমজি পিটার ৪ ওভারে ৩৩ রান দিয়ে কোনও উইকেট পাননি।
ফলে স্পিনারদের দিয়েই সব ওভার বল করিয়ে বিশ্বরেকর্ড গড়ে প্লে-অফে গেল পার্ল। ৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তারাই পয়েন্ট তালিকার শীর্ষে। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্রিটোরিয়া ক্যাপিটালস ৬ দলের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে।












Click it and Unblock the Notifications