ICC WTC, SA vs SL: ডারবানে শ্রীলঙ্কা বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকার কাছে, চাপ বাড়ল ভারত ও অস্ট্রেলিয়ার

ICC WTC, SA vs SL: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড় বেশ চমকপ্রদ। পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো দক্ষিণ আফ্রিকা।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কোনও একটিকে ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে দিতেই পারে দক্ষিণ আফ্রিকা। ডারবানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩৩ রানে প্রথম টেস্ট জিতে সেই সম্ভাবনা জোরদার করল প্রোটিয়ারা।

ICC WTC SA vs SL

দক্ষিণ আফ্রিকার ১৯১ রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল মাত্র ৪২ রানে। এরপর দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৩৬৬ তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। ট্রিস্টান স্টাবস ১২২ ও অধিনায়ক তেম্বা বাভুমা ১১৪ রান করেন।

গতকাল তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৫ উইকেটে ১০৩। আজ লাঞ্চের আগে পড়ে একটি উইকেট। বাকি চারটি উইকেট দ্বিতীয় সেশনেই তুলে নেন প্রোটিয়া বোলাররা। ৫১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শেষ ২৮২ রানে।

দীনেশ চণ্ডীমল ৮৩, অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ৫৯ ও কুশল মেন্ডিস ৪৮ রান করেন। মার্কো জানসেন চারটি এবং কাগিসো রাবাডা, জেরাল্ড কোয়েটজি ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে জানসেন নিয়েছিলেন ৭ উইকেট।

এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এলো দক্ষিণ আফ্রিকা। তিনে নেমে গেল অস্ট্রেলিয়া। উল্লেখ্য, পারথ টেস্টে হারের ফলে অজিদের দুইয়ে নামিয়ে ভারত দখলে নিয়েছিল শীর্ষস্থান। ফলে বোঝাই যাচ্ছে, ফাইনালে ওঠার দৌড়ের শেষ ল্যাপগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ভারতের পার্সেন্টেজ অব পয়েন্টস আপাতত ৬১.১১ শতাংশ। দক্ষিণ আফ্রিকার হলো ৫৯.২৬ শতাংশ, অস্ট্রেলিয়ার ৫৭.৬৯ শতাংশ। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চারটি টেস্ট বাকি। তারপর অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফর রয়েছে। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে ১টি ও পাকিস্তানের বিরুদ্ধে ২টি টেস্ট খেলবে।

দক্ষিণ আফ্রিকা যদি বাকি তিনটি টেস্টই জেতে তাহলে তাদের সাফল্যের হার পৌঁছবে ৬৯.৪৪ শতাংশে। সেটি একমাত্র অজিদের পক্ষেই পার করা সম্ভব। প্রোটিয়ারা যদি বাকি তিন টেস্টের ২টি জেতে, একটি ড্র করে তাহলে পৌঁছবে ৬৩.৮৯ শতাংশে। ২টি জিতলে এবং ১টি হারলে সাফল্যের হার হবে ৬১.১১ শতাংশ। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে সতর্কভাবেই এগিয়ে যেতে হবে। কেন না, লর্ডসের ফাইনালের টিকিট দখল করা মোটেই অসম্ভব নয়। পরিস্থিতি যা, তাতে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিনটি দেশের মধ্যে ২টিই ফাইনাল খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+