SA vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ছন্দে কেন উইলিয়ামসন, ভাঙলেন বিরাট কোহলির রেকর্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ছন্দে কেন উইলিয়ামসন। সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রি-দেশীয় সিরিজের ম্যাচে শতরান করে নিউজিল্যান্ডকে জেতালেন। একইসঙ্গে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন উইলিয়ামসন।
প্রথমে ৭২ বলে শতরান করেন কেন উইলিয়ামসন। এই ম্যাচে ১১৩ বলে ঝোড়ো ১৩৩ রানের ইনিংস খেললেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক। একদিনের ক্রিকেট কেরিয়ারে ১৪ তম শতরান করলেন উইলিয়ামসন। নিজের ইনিংসে মোট ১৩টি চার এবং দুটি ছক্কা মারেন কেন। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ হল একদিনের ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড ভেঙে এলিট লিস্টে ২ নম্বরে জায়গা করে নিলেন কিউয়ি তারকা।

এদিকে এই ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০৪ রান করে। দক্ষিণ আফ্রিকার ওপেনার ম্যাথু ব্রিৎজক তার অভিষেক ম্যাচেই ১৫০ ারন করেন। করেন। প্রোটিয়ারা হারলেও নজির গড়লেন তরুণ প্রোটিয়া ওপেনার ম্যাথু ব্রিৎজকে। একদিনের ক্রিকেটে ৫৪ বছরের ইতিহাসে অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ডেসমনি হেয়ন্স ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন আজ থেকে ৪৭ বছর আগে। ম্যাথু ব্রিৎজক সেই রেকর্ড ভেঙে দিলেন।
কেনের ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল কিউয়িরা। গদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নিল নিউজিল্য়ান্ড।












Click it and Unblock the Notifications