SA vs INDIA: সুদর্শন ও রাহুলের অর্ধশতরান সত্ত্বেও ভারত খেলতে পারল না ৫০ ওভার! দক্ষিণ আফ্রিকার টার্গেট কত?
SA vs INDIA: গেবেখায় দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতকে ৫০ ওভারের আগেই থামিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ভারত অল আউট ২১১ রানে।
বি সাই সুদর্শন টানা দ্বিতীয় ওডিআই অর্ধশতরান পেলেন। হাফ সেঞ্চুরি এসেছে লোকেশ রাহুলের ব্যাট থেকেও। যদিও বাকিরা চূড়ান্ত ব্যর্থ। নান্দ্রে বার্গার তিন উইকেট পেয়েছেন।

ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করতে নেমে প্রথম ম্যাচে করেছিলেন ৫। আজ প্রথম বলে চার মারার পরের বলেই আউট। তিলক বর্মা ৩০ বলে ১০ রান করেন। সঞ্জু স্যামসন ২৩ বলে ১২ রান করে আউট হন। ওডিআই অভিষেকে রিঙ্কু সিং ছয়ে নেমে ১৪ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। ২টি চার ও ১টি ছয় মারেন রিঙ্কু।
অক্ষর প্যাটেল ৭, কুলদীপ যাদব ১, আবেশ খান ৯ রান করে আউট হন। মুকেশ কুমার ১ রানে অপরাজিত থাকেন। বোলারদের মধ্যে একমাত্র অর্শদীপ সিংই মানরক্ষা করলেন। তিনি ১৭ বলে ১৮ রান করেন। ভারতের হয়ে সর্বাধিক রান সুদর্শনের। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৮৩ বলে ৬২ রান করেন তিনি।
সুদর্শন ফেরার পরেই কার্যত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ৩৫.৪ ওভারে লোকেশ রাহুল আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৭। রাহুল সাতটি বাউন্ডারির সৌজন্যে ৬৪ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন। প্রথম ম্যাচে রান তাড়া করে ভারত দাপুটে জয় ছিনিয়ে নিলেও এদিন ৫০ ওভারের অনেক আগেই গুটিয়ে যায় ভারত।
নান্দ্রে বার্গার ১০ ওভারে ৩০ রান খরচ করে নিলেন ৩ উইকেট। বিউরান হেন্ডরিকস ১টি মেডেন-সহ ৯.২ ওভারে ৩৪ রান খরচ করে নেন ২টি উইকেট। ১০ ওভারে ৫১ রানের বিনিময়ে কেশব মহারাজের সংগ্রহে ২ উইকেট। লিজাড উইলিয়ামস ও এইডেন মার্করাম একটি করে উইকেট দখল করেছেন।












Click it and Unblock the Notifications