SA vs IND: 'রাম সিয়া রাম' মন্ত্র শুনেই বিরাটের ভঙ্গিমা ভাইরাল! টেস্টে রান সংগ্রহকারীদের তালিকায় উত্থান কোহলির
SA vs IND: কেপ টাউন টেস্টের তৃতীয় সেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই পড়ে গিয়েছে ২০ উইকেট। দক্ষিণ আফ্রিকার ৫৫ রানের জবাবে ভারত তুলেছে ১৫৩। শেষ ৬ উইকেট পড়েছে ১১ বলে, কোনও রান ওঠার ফাঁকেই।
ভারতীয় ইনিংসে সর্বাধিক রান করেছেন বিরাট কোহলি। টেস্টে রান সংগ্রহকারীদের তালিকায় তিনি আরও কিছুটা উঠে এসেছেন। তবে তার চেয়েও ভাইরাল হয়েছে বিরাট কোহলির অঙ্গভঙ্গি।

খেলা চলাকালীন বিরাট কোহলির ডান্স মুভ মাতিয়ে দেয় ভক্তদের। হিন্দি বা অন্যান্য ভাষার গানের তালে কোমর দোলান বিরাট। আজ দক্ষিণ আফ্রিকার যখন একের পর এক উইকেট পড়ছিল প্রথম সেশনে, তখন ফুরফুরে মেজাজেই ছিলেন বিরাট। তখনই বিরাটের ওই ভঙ্গিমা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
কেশব মহারাজ ইদানীং ব্যাট করতে নামলেই বাজানো হয় 'রাম সিয়া রাম'। আজও তার ব্যতিক্রম হয়নি। ব্যাট হাতে মহারাজ নামতেই বেজে ওঠে সেই মন্ত্র। লোকেশ রাহুল তা শুনে মুখে মৃদু হাসি নিয়ে ইঙ্গিত করেন কেশব মহারাজের দিকে। মহারাজও বিষয়টিকে ভালোভাবেই নেন। এরই মধ্যে বিরাটকে দেখা যায় কিছু ইশারা করতে।
২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বিরাট কোহলি। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে বিরাট অযোধ্যায় যাবেন কিনা তা এখনও সরকারিভাবে জানা না গেলেও যেভাবে স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকাকে নিয়ে বিরাট দেশ-বিদেশের ধর্মীয় স্থানে যান তাতে তিনি অযোধ্যায় যেতে পারেন বলেও মনে করা হচ্ছে।
আজ নিউল্যান্ডসে ডিজে 'রাম সিয়া রাম' বাজাতেই বিরাট ধনুকে তির রেখে তা ছোড়ার ইশারা করেন। পরে হাতজোড় করে নমস্কারও করেন। শ্রী রামচন্দ্রের তির-ধনুকই বিরাট যে ইশারায় দেখাতে চেয়েছেন তা বোঝার অপেক্ষা রাখে না। শ্রী রামচন্দ্রর উদ্দেশ্যেই তিনি করজোড়ে নমস্কার করেন বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করা হয়েছে।
Virat Kohli when Ram siya Ram bhajan was played❤️. pic.twitter.com/FRr67ToLHg
— Kohlified. (@123perthclassic) January 3, 2024
মার্কো জানসেন এদিন প্রথম ইনিংসে কট বিহাইন্ড হন। তার আগে স্লিপে দাঁড়ানো বিরাট কোহলি মহম্মদ সিরাজকে এমন লাইন-লেংথে বল করার ইশারা করেন তাতেই বাজিমাত হয়। বিরাট চেয়েছিলেন এমনভাবে বল আসুক, যাতে তা ব্যাটারের ব্যাট ছুঁয়ে উইকেটকিপারের কাছে বা স্লিপে জমা পড়ে। সিরাজ তা হুবহু মেনে চলাতেই পেয়ে যান জানসেনের উইকেট। বিরাটের এই ভিডিওটিও ভাইরাল হয়েছে।
Virat Kohli asked Siraj to bowl an out-swinger to Marco Jansen.
— KRISHNA (@KrishnaVK_18) January 3, 2024
- Siraj did exactly that and got the reward.
Real Captain - Virat Kohli 🐐#SAvINDpic.twitter.com/V6diM6pK9t
এদিকে, টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় বিরাট বর্তমানে রয়েছেন ১৯ নম্বরে। কেপ টাউনে ৪৬ রান করার ফাঁকে তিনি পিছনে ফেললেন জাভেদ মিঁয়াদাদ (৮৮৩২) ও ইনজামাম উল হক (৮৮৩০)-কে। বিরাট ১১৩তম টেস্ট খেলছেন, তাঁর রান ৮৮৩৬। বিরাট কোহলির ঠিক আগে রয়েছেন গ্রাহাম গুচ (৮৯০০)।












Click it and Unblock the Notifications