SA vs IND: কঠিন সময়ে বড় রানে ব্যর্থ বিরাট, জেনে নিন বক্সিং ডে টেস্টে কোহলির পরিসংখ্যান
বিশ্বকাপের পর বক্সিং ডে-তে ফের বাইশ গজে প্রত্যাবর্তন করলেন বিরাট কোহলি। সেঞ্চুরিয়ানে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেঞ্চুরিয়ানের পেস সহায়ক উইকেটে শুরুতেই বেকায়দায় পড়ে ভারত। রোহিতের সঙ্গী হিসাবে ওপেন করতে নামেন যশস্বী। কিন্ত পাঁচ রানের মাথায় সাজঘরে ফিরে যান রোহিত। এরপর ৩৭ বলে ১৭ রান করে আউট হন যশস্বীও।
ভারতীয় ক্রিকেটের প্রিন্স উপাধি পাওয়া গিলও ফের টেস্টে ব্যর্থ হলেন, ২ রান করেই আউট হলেন গিল। কঠিন সময়ে ফের একবার বিরাট চ্যালেঞ্জ নিলেন কোহলি। শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে প্রথমে ভাঙন রোধ করলেন। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠা রাবাদা এবং নান্দ্রে বার্গারের বিরুদ্ধে জমাটি ইনিংস খেলতে শুরু করলেন কোহলি। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন শ্রেয়সও।

বক্সিং ডে-তে বিরাটের ব্যাট থেকে এল ৩৮ রান। বড় রানের স্বপ্ন দেখিয়ে ব্যর্থই হলেন কিং কোহলি। এরআগে বক্সিং ডে টেস্টে বিরাটের পরিসংখ্যান কেমন? দেখে নেওয়া যাক এক নজরে।
২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের প্রথম বক্সিং ডে টেস্ট খেলতে নামেন বিরাট কোহলি। সেই ম্যাচে দুই ইনিংসে বিরাটের ব্যাট থেকে এসেছিল ১১ ও ০ রান। পরের বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৬ ও ১১ রান করেন কোহলি। সেই ম্যাচে ভারত হারে ১০ উইকেটে।
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে বড় রান পান কোহলি ১৬৯ ও ৫৪ রান করেন। ভারত ম্যাচ ড্র করে।চার বছর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলতে নামেন কোহলি। সেই ম্যাচে ৮২ ও ০ রান করেন।সেই ম্যাচে বিরাট প্রথম বক্সিং ডে টেস্টে জয়ের স্বাদ পান।
এরআগে সেঞ্চুরিয়ানে আরও একটা বক্সিং ডে টেস্ট খেলেত নামেন কোহলি।সেই ম্যাচে ৩৫ ও ১৮ রান করেন।বক্সিং ডে টেস্টে এখনও পর্যন্ত সব মিলিয়ে কোহলি ১১ ইনিংসে মোট ৪৬৪ রান করেছেন। তিনি একটি শতরানের পাশাপাশি দুটি অর্ধশতরানও করেছেন।












Click it and Unblock the Notifications