Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SA vs IND: সচিনের রেকর্ড ভেঙে লক্ষ্মণকেও টপকালেন বিরাট, রাবাডার বিরুদ্ধে রোহিতের দুঃসময় অব্যাহত

SA vs IND: সেঞ্চুরিয়ন টেস্টে ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল। প্রোটিয়াদের দেশে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষা দীর্ঘতর হলো ভারতের।

বিরাট কোহলি প্রথম ইনিংসে ৩৮ রান করে কাগিসো রাবাডার শিকার হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি অর্ধশতরান হাঁকিয়ে বালির বাঁধ দেওয়ার চেষ্টা করলেন বটে, তবে তাতে ভারতের লজ্জা ঘুচল না।

SA vs IND: সচিনের রেকর্ড ভেঙে লক্ষ্মণকেও টপকালেন বিরাট

বিরাট কোহলি ১৩৭ মিনিট ক্রিজে কাটিয়ে ১২টি চার ও একটি ছয়ের সাহায্যে ৮২ বলে ৭৬ রান করলেন। তাঁর উইকেটটি মার্কো জানসেন তুলে নিতেই ভারতের ইনিংসে যবনিকা পড়ে। নান্দ্রে বার্গারের বলে চার মেলে এদিন কোহলি টেস্টে নিজের ৩০তম অর্ধশতরানটি পেয়ে গেলেন।
ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে চলতি বছর তাঁর ভালোই গেল। এদিন তিনি গড়লেন একাধিক নজির। দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাট মিলিয়ে এতদিন ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকরই সর্বাধিক রান করেছিলেন। ৩৮ ম্যাচ খেলে ৬টি শতরান-সহ তিনি ১৭২৪ রান করেছিলেন। আজ সচিনের সেই নজির টপকে যান বিরাট।

এখানেই শেষ নয়। বিরাট কোহলি টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় পিছনে ফেলে দিলেন ভিভিএস লক্ষ্মণকে। লক্ষ্মণ ১৩৪টি টেস্টে ৮৭৮১ রান করেছেন। ১৭টি শতরান ও ৫৬টি হাফ সেঞ্চুরি-সহ। বিরাট কোহলির ১১২টি টেস্টের পর রান দাঁড়াল ৮৭৯০। ২৯টি শতরান ও ৩০টি অর্ধশতরান রয়েছে।

আজ সুপারস্পোর্ট পার্কে ব্যাটিংয়ের সময় কোহলি পিছনে ফেলে দিলেন ১১৪টি টেস্টে এবি ডি ভিলিয়ার্সের ৮৭৬৫ রানের নজির। টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় আপাতত ২১ নম্বরে জায়গা করে নিলেন কোহলি। ভারতীয়দের মধ্যে তাঁর চেয়ে টেস্টে বেশি রান রয়েছে সচিন (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৮৮) ও সুনীল গাভাসকর (১০১২২)-এর।

এদিকে, টেস্টে কাগিসো রাবাডার বিরুদ্ধে রোহিত শর্মার দুঃসময় অব্যাহত। প্রথম ইনিংসে রোহিতকে ৫ রান করে ফিরতে হয়েছিল রাবাডার বলে নান্দ্রে বার্গারের হাতে ক্যাচ দিয়ে। এদিন রোহিত ৮ বল খেলে কোনও রান করতে পারেননি। রাবাডার বলেই ক্লিন বোল্ড হয়ে হতাশ করলেন।

টেস্টে রোহিত সবচেয়ে বেশিবার আউট হয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ঁর বলে। ১২টি টেস্টে ৯ বার রোহিতের উইকেট নিয়েছেন তিনি। ৭ টেস্টে রাবাডার বলে রোহিত আউট হলেন আজ নিয়ে সপ্তমবার। এ ছাড়া প্যাট কামিন্স ও জ্যাক লিচের বলে রোহিত ৭টি করে টেস্টে ৪ বার করে আউট হয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+