SA vs IND: বিরাট মহড়ায় ফিল্ডিংয়ে বিশেষ জোর, কোন ভূমিকায় রাহুল? অতীত থেকে শিক্ষা নেওয়ার বার্তা দ্রাবিড়ের

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বক্সিং ডে টেস্টের জন্য ভারতীয় দলের চূড়ান্ত মহড়া শুরু হয়ে গেল রবিবার থেকেই। বিশ্বকাপ ফাইনালের পর আবার একসঙ্গে অনুশীলনে বিরাট কোহলি-রোহিত শর্মা। যদিও সাদা বল নয়, বছরের শেষে টিম ইন্ডিয়ার মিশন লাল বলের ম্যাচ।

পারিবারিক কারণে মাঝের কয়েকদিন ভারতীয় দলের সঙ্গে ছিলেন না কিং কোহলি। শনিবার রাতেই অবশ্য টিম ইড়্ডিয়ার শিবিরে ফিরে আসেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে রবিবার কোহলি অনুশীলনে আসেন প্রায় আধ ঘণ্টা পরে। ফলে অনুশীলনে মূল ফোকাস ছিল বিরাটই। নেটের বোলারদের খেলার পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করতে দেখা যায় কোহলিকে।

SA vs IND

বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হলেও অফ স্টাম্পের বাইরের বলে এখনও সমস্যায় পড়তে হয় কিং কোহলি। প্রোটিয়া বোলারদের এই অস্ত্রকে ভোঁতা করতে অনুশীলনে অফ স্ট্যাম্পের বাইরের বল ছাড়ায় মনোযোগ দেন তিনি। বাউন্স এবং পেস সহায়ক উইকেটে যা বেশ গুরুত্বপূর্ণ। এক বার থিতু হয়ে যাওয়ার পর নেটে বেশ কিছু আগ্রাসী শট খেলেন।

দ্রাবিড়ের ভাবনা ছিল কেএল রাহুলকে নিয়ে। কারণ কীভাবে খেলানো হবে লোকেশকে? উইকেটরক্ষক নাকি শুধুই ব্যাটার। মানসিক অবসাদের কারণে দেশে ফিরে গিয়েছেন ঈশান কিষাণ। তাঁর পরিবর্তে দলে এসেছেন কেএস ভরত। রাহুল শেষবার যখন টেস্ট খেলেছিলেন তখন ব্যাটার হিসাবেই খেলেন। রবিবার অনুশীলনে রাহুলকেই দেখা গেল উইকেটরক্ষকের দায়িত্বে। ফলে সেঞ্চুরিয়ানে দাস্তানা হাতেই তাঁকেই সম্ভবত দেখা যেতে চলেছে।

গত কয়েক বছর টেস্টে ধারাবাহিক ভালো পারফর্ম করলেও স্লিপ ফিল্ডিং একটা সমস্যা থেকেই যাচ্ছে ভারতীয় দলের। তার অন্যতম কারণ, নিয়মিত স্লিপে ফিল্ডার বদল। সেই রোগের দাওয়াই খুঁজে বার করার প্রক্রিয়াও শুরু হয়ে গেল প্রোটিয়া সফর থেকে। স্লিপে রাখা হয় শুভমন গিল, শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়ালকে।

৩১ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ় জেতেনি ভারত। কোচ রাহুল দ্রাবিড় বলেন, 'অতীতে যা ঘটেছে, তা হতাশাজনক, তবে আমরা তা থেকে এগিয়ে এসেছি। এখন আমাদের সামনে যেটা আছে সেটাতেই ফোকাস করছি। জীবন আমরা ছোট বেলা থেকে এটাই শিখে এসেছি। কীভাবে হতাশা কাটিয়ে উঠতে হয়।'

একইসঙ্গে দ্য ওয়াল উল্লেখ করেন, যতবারই আপনি আউট হন, আপনি হতাশ হন, আপনাকে ভাবতে হবে আরও একটি ইনিংস খেলার আছে, আপনাকে পরের ইনিংসে পারফর্ম করতে হবে, তাই আপনি অতীতের হতাশাকে আপনার সঙ্গে থাকতে দিতে পারবেন না। একদিনের বিশ্বকাপের পর ছেলেরা হতাশ ছিল, আমরা সবাই হতাশ ছিলাম। তবে আমরা সবাই এখন এটি থেকে এগিয়ে এসেছি এবং আমরা নতুন কিছুর জন্য অপেক্ষা করছি যা আমাদের সামনে রয়েছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+