SA vs IND 1st Test: বাভুমার চোট, সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট খেলতে হবে ১০ জনেই?

SA vs IND 1st Test: সেঞ্চুরিয়নে বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম দিনেই ভারতকে ব্যাকফুটে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিনের শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২০৮। কিন্তু তাতেও স্বস্তি নেই প্রোটিয়া শিবিরে।

তার কারণ তেম্বা বাভুমা আজ যে ২০ ওভারের পর মাঠ ছেড়েছেন তারপর আর নামতে পারেননি। এমনকী এই টেস্টে আর খেলতে পারবেন কিনা তা নিয়েই দেখা দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। ফলে ১০ জনেই টেস্টের বাকি চার দিন খেলতে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে।

SA vs IND 1st Test: বাভুমার চোট

আজ বক্সিং ডে টেস্টের প্রথম সেশনেই হ্যামস্ট্রিংয়ে চোট পান বাভুমা। মাঠ থেকেই তাঁকে পাঠানো হয় স্ক্যান করাতে। ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, বাভুমার চোটের দৈনন্দিন পর্যালোচনা করবে মেডিক্যাল টিম। তার উপরই নির্ভর করবে চলতি টেস্টে তিনি আর খেলতে পারবেন কিনা।

বাভুমা এদিন ফিল্ডিং করছিলেন মিড-অফে। মার্কো জানসেনের বলে বিরাট কোহলি একস্ট্রা কভার অঞ্চল দিয়ে ড্রাইভ মারেন। বল থামাতে দৌড় শুরু করেন বাভুমা। বলটি বাউন্ডারি অবধি পৌঁছয়নি। বাভুমাকেও ডাউভ মারতে হয়নি। কিন্তু এরপরই দেখা যায় হ্যামস্ট্রিংয়ের জায়গাটি ধরে যন্ত্রণাকাতর অবস্থায় মাঠেই বসে পড়েন প্রোটিয়া অধিনায়ক।

মাঠেই সাময়িক শুশ্রূষা চলে। কিন্তু তাতে খেলার মতো পরিস্থিতিতে না থাকায় বাভুমাকে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়। ভারতের বিরুদ্ধেই কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডিন এলগার। বাভুমা মাঠ ছাড়ার পর বাকি পুরো সময়ই এলগারকে ক্যাপ্টেন্সি করতে হয়। তিনি স্লিপ থেকে চলে আসেন মিড-অফে।

বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এদিনই প্রথম দেশের হয়ে খেলতে নেমেছিলেন বাভুমা। সেই ম্যাচটিতে ডান হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমেদাবাদে আফগানিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে সেই চোট পেয়েছিলেন তিনি। তবে চোট নিয়েই ফিল্ডিং করেন, ব্যাটিংও করেছিলেন।

তবে এরপর স্ক্যান করাতে হয়নি। রিহ্যাব চলছিল। সেমিফাইনালের আগে তিনি জানান, ১০০ শতাংশ ফিট রয়েছেন। বিশ্বকাপ অভিযান সেমিফাইনালে শেষ হয়ে যাওয়ার পর বাভুমাকে ভারতের বিরুদ্ধে টি২০ ও একদিনের আন্তর্জাতিক সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি পারিবারিক কারণে।

সেঞ্চুরিয়ন টেস্টের আগে বাভুমা জানিয়েছিলেন, মানসিকভাবে তরতাজাই রয়েছেন। গতকাল রাতভর বৃষ্টির কারণে আজ আধ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়েছিল। প্রথম ৯০ মিনিট ভালোভাবে ফিল্ডিং করার পরেই বিপত্তি। যা নিয়ে উদ্বেগ বাড়ছে দক্ষিণ আফ্রিকা শিবিরে।

বাভুমা এই টেস্টে খেলতে না পারলে দক্ষিণ আফ্রিকাকে বাকি চার দিন কাটাতে হবে বাভুমাকে ছাড়াই। কেন না, কনকাসন বা অন্য কারণে বাভুমাকে মাঠের বাইরে যেতে হয়নি। ফলে এই টেস্টে তাঁর পরিবর্ত হিসেবে কাউকে নেওয়া যাবে না। কেপ টাউনে নিউ ইয়ার টেস্টেও তাঁর খেলার বিষয়টি অনিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+