SA vs IND: ব্যাটিংয়ের পর দাপট বোলিংয়েও, প্রোটিয়াদের হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনায়াসে টি২০ সিরিজ জিতে নিল ভারতীয় দল। শুক্রবার শেষ টি২০ ম্যাচে দাপুটে জয় পেল টিম ইন্ডিয়া। তিন ম্যাচ শেষ ভারত ২-১ ফলে এগিয়ে ছিল, শেষ ম্যাচে ১৩৫ রানে জিতে সিরিজ জয় করেই দেশে ফিরছে সূর্যকুমার যাদবের দল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে প্রথমে ব্যাট নির্ধারিত ২০ ওভারে ২৮৩ রানের বিশাল স্কোর তুলল ভারত। ভারতের দুই ব্যাটার শতরান হাঁকালেন। সঞ্জু করলেন ৫৬ বলে অপারজিত ১০৯, তিলক করলেন ৪৭ বলে অপরাজিত ১২০। অভিষেক শর্মা ৩৬ রানে আউট হন। ভারতের দুই ব্যাটার সঞ্জু এবং তিলকের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না প্রোটিয়া বোলাররা।

২৮৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। রেজাকে ০ রানে ফেরালেন অর্শদীপ সিং। হার্দিক পাণ্ডিয়ার বলে ১ রানে আউট হলেন ওপর ওপেনার রায়ান রিকেলটন । অধিনায়ক মার্করামকে ৮ রানে আউট করলেন অর্শদীপ সিং। ক্লাসেনও ০ রানে আউট হলেন অর্শদীপের বলে।
মাঝে কিছুটা লড়াই করলেন ট্রিস্টান স্টাবস, হেইনরিখ ক্লাসেন। ট্রিস্টান স্টাবস ২৯ বলে ৪৩ রান করলেন। তাঁকে আউট করলেন রবি বিষ্ণোই। হেইনরিখ ক্লাসেন ২৭ বলে ৩৬ রান করার পরর বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন। আন্ডিল সিমেলেনকেও ২ রানে আউট করলেন সেই বরুণ। জেরাল্ড কোয়েটজি ১২ রানে আউট হলেন। শেষ দিকে মার্কো জানসেন কিছুটা লড়াই করলেন কিন্তু তা কোনওভাবেই প্রোটিয়াদের মানও রক্ষা করতে পারল না।
শেষ পর্যন্ত ১৪৮ রানেই অল উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভারত ম্যাচ তথা সিরিজ জিতে নিল। ভারতীয় বোলারদের হয়ে অর্শদীপ সিং ৩ উইকেট নিলেন। অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী নিলেন দুই উইকেট। একটি করে উইকেট পেলেন রামনদীপ সিং, হার্দিক, রবি বিষ্ণোই।
টি২০ ক্রিকেটে স্থায়ী অধিনায়ক হওয়ার পর সূর্যকুমার যাদব শ্রীলঙ্কা এবং বাংলাদেশেক হোয়াইটওয়াশ করেছিলেন। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় হাসিল করলেন।












Click it and Unblock the Notifications